শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
রাঙ্গামাটি জেলা পুলিশের জমকালো মাস্টার ও কীট প্যারেড অনুষ্ঠিত; ৯টি কন্টিনজেন্টের অভিবাদন গ্রহণ

সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাঙ্গামাটিতে পুলিশ সুপার

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

সোমবার (১৮ মে) সকালে রাঙ্গামাটি পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর ‘মাস্টার প্যারেড’ ও ‘কীট প্যারেড’ পরিদর্শন শেষে তিনি এ নির্দেশনা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্যারেডের অভিবাদন গ্রহণ করেন।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস, টার্ন আউট এবং পেশাগত দক্ষতার ওপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সকল সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দারের পরিচালনায় প্যারেডে জেলা পুলিশের ৯টি কন্টিনজেন্ট অংশ নেয়। মাস্টার প্যারেড সফলভাবে সমাপ্তির পর পুলিশ সুপার জেলা পুলিশের যানবাহন শাখা এবং সদস্যদের কীট প্যারেড পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

শৃঙ্খলা ও নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আয়োজিত এই প্যারেডে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
মোঃ ইকবাল হোছাইন, পিপিএম (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ),মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম (অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল),আসিফ ইমাম (অতিরিক্ত পুলিশ সুপার, বরকল সার্কেল), মোঃ নুরুল আমীন (সহকারী পুলিশ সুপার, রাজস্থলী সার্কেল), মোজাম্মেল হক (সহকারী পুলিশ সুপার, এসএএফ) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত এই আয়োজন পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শারীরিক সক্ষমতা এবং দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

রাঙ্গামাটি জেলা পুলিশের জমকালো মাস্টার ও কীট প্যারেড অনুষ্ঠিত; ৯টি কন্টিনজেন্টের অভিবাদন গ্রহণ

সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাঙ্গামাটিতে পুলিশ সুপার

প্রকাশিত: ০৫:৪৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬