শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা; পুলিশকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ

মহালছড়িতে ওপেন হাউস ডে: আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ-জনগণ যৌথ প্রয়াসের আহ্বান

এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে সম্প্রীতি বাড়াতে খাগড়াছড়ির মহালছড়িতে অনুষ্ঠিত হয়েছে ‘ওপেন হাউস ডে’। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের হলরুমে মহালছড়ি থানার উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে এলাকার নানা সমস্যা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতামত সরাসরি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তুলে ধরেন।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুল ইসলাম।

সভায় বক্তারা মাদক, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস, জঙ্গিবাদ, জুয়া, দুর্নীতি, বাল্যবিবাহ, যৌতুক এবং মোবাইল ফোনের অপব্যবহারসহ বিভিন্ন সামাজিক ব্যাধি ও অপরাধের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা এবং যৌথ প্রয়াসের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।

মহালছড়ি থানার ওসি মির্জা জহির উদ্দিন বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের যেকোনো সমস্যা দ্রুত ও হয়রানিমুক্তভাবে সমাধানে থানার পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি অপরাধ দমনে নির্ভয়ে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:৷ মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, মহালছড়ি উপজেলা বিএনপি, মোঃ শাহজাহান পাটোয়ারী, সাবেক প্রধান শিক্ষক, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়।মোঃ ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব।

এসআই মোঃ মাসুম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সাধারণ নাগরিকরা তাদের নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি ও থানার ওসি তা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। সভায় থানার অন্যান্য পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা; পুলিশকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ

মহালছড়িতে ওপেন হাউস ডে: আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ-জনগণ যৌথ প্রয়াসের আহ্বান

প্রকাশিত: ০২:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬