শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
রাস্তার ওপরই রাখা হচ্ছে শত শত কেরেট; ট্রাফিক আইন তোয়াক্কা না করায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও দূরপাল্লার চালকেরা।

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের অন্যতম ব্যস্ত পয়েন্ট খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী বাজার। বর্তমানে এই বাজারের প্রধান সড়ক দখল করে অবাধে চলছে মৌসুমী ফল আমের লোড-আনলোডের কাজ। রাস্তার পাশেই স্তূপ করে রাখা হয়েছে শত শত আমের কেরেট। ফলে দিনের বেলা তো বটেই, গভীর রাতেও এই এলাকায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ ও তীব্র যানজট। এতে স্থানীয় সাধারণ মানুষসহ দূরপাল্লার শত শত যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, আম মৌসুমকে কেন্দ্র করে তিনটহরী বাজারের প্রধান সড়কের একটি বড় অংশ এখন ব্যবসায়ীদের দখলে। মহাসড়কের ওপর গাড়ি পার্কিং করে ট্রাক ও পিকআপে আম বোঝাই করা হচ্ছে। শুধু তাই নয়, ফুটপাত ছাড়িয়ে মূল সড়কের একাংশ জুড়ে সারিবদ্ধভাবে রাখা হয়েছে আমের খালি ও ভর্তি কেরেট। ব্যস্ততম এই মহাসড়কে এমনিতেই যানবাহনের চাপ বেশি, তার ওপর সড়কের এই দখলের কারণে দুই লেনের রাস্তাটি এখন সংকুচিত হয়ে পড়েছে।

সাধারণত রাতের বেলা মহাসড়কগুলো ফাঁকা থাকার কথা থাকলেও তিনটহরী বাজারের চিত্র সম্পূর্ণ উল্টো। ফল ব্যবসায়ীরা রাতের আঁধারেই বেশি গাড়ি লোড-আনলোড করছেন। ফলে মাঝরাতেও খাগড়াছড়ি ও চট্টগ্রামমুখী দূরপাল্লার নৈশকোচসহ পণ্যবাহী শত শত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকছে।
ভুক্তভোগী এক বাস চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা পার হয়ে এসে এই বাজারে এসে আমাদের আটকে থাকতে হচ্ছে। রাস্তার ওপর এভাবে আমের কেরেট রেখে ব্যবসা করা হচ্ছে, দেখার যেন কেউ নেই। মাঝরাতেও যদি ১-২ ঘণ্টা জ্যামে বসে থাকতে হয়, তবে সময়মতো গন্তব্যে পৌঁছাবো কীভাবে।

স্থানীয়দের ক্ষোভ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
স্থানীয় বাসিন্দারা জানান, বাজারে নির্দিষ্ট জায়গা থাকা সত্ত্বেও মহাসড়ক দখল করে এই বাণিজ্য চলায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। হেঁটে চলাচলেরও কোনো উপায় নেই।

সচেতন মহলের দাবি, আমের মৌসুমে ব্যবসার প্রসার হওয়াটা ইতিবাচক, কিন্তু জনদুর্ভোগ তৈরি করে বা সড়ক বন্ধ করে ব্যবসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই তীব্র যানজট ও ভোগান্তি থেকে মুক্তি পেতে এবং মহাসড়ক সচল রাখতে স্থানীয় প্রশাসন ও ট্রাফিক পুলিশের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

রাস্তার ওপরই রাখা হচ্ছে শত শত কেরেট; ট্রাফিক আইন তোয়াক্কা না করায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও দূরপাল্লার চালকেরা।

রাস্তার ওপরই রাখা হচ্ছে শত শত কেরেট; ট্রাফিক আইন তোয়াক্কা না করায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও দূরপাল্লার চালকেরা।

প্রকাশিত: ০৪:৩৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬