শিরোনামঃ
Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর Logo কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার Logo মাটিরাঙ্গায় দুই হোটেলে আশিয়ান অভিযান: পচা-বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা
পাহাড়ি ও বাঙালি রোগীদের মাঝে স্বস্তি

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক ছোঁয়া: ২৬৮ জন পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ সিন্দুকছড়িতে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সিন্দুকছড়ি ইউনিয়নের সুকান্ত মহাজন পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এক বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত চলা এই ক্যাম্পে এলাকার অসহায়, গরিব ও বৃদ্ধ রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়।

গুইমারা রিজিয়নের নির্দেশনায় সিন্দুকছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাতিহা তাসনিম এবং সিন্দুকছড়ি জোন সদরের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)।মেডিকেল ক্যাম্পটিতে সর্বমোট ২৬৮ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। যার মধ্যে: পাহাড়ি জনগোষ্ঠী: ২১৮ জন ও বাঙালি জনগোষ্ঠী: ৫০ জন

চিকিৎসাসেবা গ্রহণের পর সকল রোগীর মাঝে জোন সদর থেকে সরবরাহকৃত প্রয়োজনীয় ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। দুর্গম এলাকায় ঘরের কাছে এমন উন্নত চিকিৎসা সুবিধা এবং বিনামূল্যে ঔষধ পেয়ে সাধারণ মানুষের মুখে হাসির রেখা দেখা গেছে।

চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সিন্দুকছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, ভৌগোলিক কারণে এই অঞ্চলের মানুষের জন্য সদরে গিয়ে চিকিৎসা নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য। সেনাবাহিনীর এমন ক্যাম্প প্রান্তিক মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে বড় ভূমিকা রাখছে। এলাকাবাসীর প্রত্যাশা, জনকল্যাণমূলক এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিন্দুকছড়ি জোন সূত্র জানায়, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের মূলমন্ত্র নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে তাদের এই কার্যক্রম চলমান থাকবে।

জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক

পাহাড়ি ও বাঙালি রোগীদের মাঝে স্বস্তি

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক ছোঁয়া: ২৬৮ জন পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ

প্রকাশিত: ০৯:১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬