শিরোনামঃ
Logo লক্ষীছড়িতে বিজু ও সাংগ্রাই উৎসব উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক সহযোগিতা Logo রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু উৎসবের শুভ উদ্বোধন Logo রাঙামাটিতে সুশাসন ও নাগরিক অধিকার রক্ষায় বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত Logo তারুণ্যের জয়গানে মহালছড়িতে ‘হৃদয়ে মহালছড়ি’-র বর্ণাঢ্য আত্মপ্রকাশ Logo সিন্দুকছড়ি জোনের ঝটিকা অভিযান- মানিকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার Logo পাহাড়ে সম্প্রীতির সুবাতাস মহালছড়িতে বৈসাবি উদযাপনে পাশে দাঁড়ালো সেনাবাহিনী Logo সীমান্তে তেল পাচার ও মজুদ রুখতে বরকলে বিজিবির কঠোর হুঁশিয়ারি Logo গুইমারায় সেনাবাহিনীর ঝটিকা অভিযান ইউপিডিএফ-এর আস্তানায় তল্লাশি, অস্ত্র ও গুলি উদ্ধার Logo খাগড়াছড়ি পিসিএনপি’র ‘পকেট কমিটি’ প্রত্যাখান লোকমান-মাসুম পরিষদই বৈধ Logo মানিকছড়িতে হাইকোর্টের আদেশ অমান্য: থ্রি স্টার ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত
পাহাড়ের শিক্ষা, স্বাস্থ্য ও সম্প্রীতি রক্ষায় এক নতুন অঙ্গীকার

তারুণ্যের জয়গানে মহালছড়িতে ‘হৃদয়ে মহালছড়ি’-র বর্ণাঢ্য আত্মপ্রকাশ

“তারুণ্যের শক্তি, মহালছড়ির প্রগতি”— এই দীপ্ত শ্লোগানকে ধারণ করে খাগড়াছড়ির মহালছড়িতে যাত্রা শুরু করলো নতুন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’। এলাকার একঝাঁক শিক্ষিত ও উদ্যমী তরুণের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি মহালছড়ির সার্বিক উন্নয়নে কাজ করার বলিষ্ঠ অঙ্গীকার ব্যক্ত করেছে।

বুধবার (৮ এপ্রিল) মহালছড়িতে আয়োজিত এক সাধারণ সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সভায় বক্তারা বলেন, কোনো রাজনৈতিক ভেদাভেদ নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাই হবে এই সংগঠনের মূল ভিত্তি। বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং যুব সমাজকে মাদকমুক্ত রেখে সামাজিক কাজে উদ্বুদ্ধ করাই এর মূল লক্ষ্য।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ খালেদ মাসুদ সাগর-কে সভাপতি এবং মোঃ আব্দুল কাদের সিয়াম-কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।

‘হৃদয়ে মহালছড়ি’র কার্যনির্বাহী কমিটি (আংশিক)সভাপতি মোঃ খালেদ মাসুদ সাগর সহ-সভাপতি মোঃ আতাউর রহমান রনি, সাধারণ সম্পাদক,মোঃ আব্দুল কাদের সিয়াম যুগ্ম-সাধারণ সম্পাদক তুষান চাকমা, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ইয়াসিন আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সূর্য মারমা অর্থ সম্পাদক মোঃ দুলু মিয়া, সমাজকল্যাণ সম্পাদক উম্মে তাসলিমা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাসান
নির্বাহী সদস্য সোহাগ ইসলাম (সাকিব)।

নবনির্বাচিত সভাপতি মোঃ খালেদ মাসুদ সাগর তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “আমাদের স্বপ্ন মহালছড়িকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা। শিক্ষার প্রসার ও তরুণদের সৃজনশীল কাজে সম্পৃক্ত করার মাধ্যমে আমরা একটি ইতিবাচক পরিবর্তন আনতে চাই। এই পথচলায় আমরা সকলের দোয়া ও পূর্ণ সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, মহালছড়ির ২৪ মাইল এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশে স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহলের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। পাহাড়ের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে ‘হৃদয়ে মহালছড়ি’—এমনটাই প্রত্যাশা সকলের।

জনপ্রিয় সংবাদ

লক্ষীছড়িতে বিজু ও সাংগ্রাই উৎসব উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক সহযোগিতা

পাহাড়ের শিক্ষা, স্বাস্থ্য ও সম্প্রীতি রক্ষায় এক নতুন অঙ্গীকার

তারুণ্যের জয়গানে মহালছড়িতে ‘হৃদয়ে মহালছড়ি’-র বর্ণাঢ্য আত্মপ্রকাশ

প্রকাশিত: ১০:২৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬