শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে এসে প্রাণ দিলেন প্রেমিক-প্রেমিকা; এলাকায় শোকের ছায়া

পরিবার মানেনি ভালোবাসা, রাঙামাটিতে পাহাড়ের দুই চাকমা তরুণ-তরুণীর যুগল আত্মহত্যা

রাঙামাটির বরকল উপজেলায় এক করুণ পরিণতির সাক্ষী হলো পাহাড়। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক পরিবার ও সমাজ মেনে না নেওয়ায় গলায় ফাঁস দিয়ে একই সাথে আত্মহত্যা করেছেন ইনা চাকমা (২৬) ও শুভকান্তি চাকমা (২৬) নামের এক প্রেমিক যুগল। গত সোমবার (৬ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩:৩০ মিনিটের দিকে বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়নের বগাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাঙামাটি কোতোয়ালী থানার কেরেট কাটা গ্রামের সুরেশ চাকমার ছেলে শুভকান্তি চাকমার সঙ্গে বরকলের শান্তি রঞ্জন চাকমার মেয়ে ইনা চাকমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত রবিবার (৫ এপ্রিল) শুভকান্তি বিয়ের প্রস্তাব নিয়ে সরাসরি ইনার বাড়িতে আসেন। প্রাথমিকভাবে সামাজিকভাবে তাদের বিয়ের কথা থাকলেও বাধার সৃষ্টি হয় শুভকান্তির অতীত নিয়ে।

গ্রামের কারবারি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ জানতে পারেন যে, শুভকান্তি আগে একবার বিয়ে করেছিলেন। যদিও শুভকান্তির দাবি ছিল তার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু এলাকার লোকজন এবং উভয় পরিবার এই বিয়েতে অসম্মতি জানায়। ধারণা করা হচ্ছে, প্রিয় মানুষের সাথে ঘর বাঁধার স্বপ্ন ভেঙে যাওয়ায় চরম অভিমানে আত্মহত্যার পথ বেছে নেন এই যুগল।

সোমবার দিবাগত রাতে কোনো এক সময় ইনার বাড়ি থেকে মাত্র ৫০-৬০ গজ দূরে একটি গাছের ডালে ওড়না ও রশি পেঁচিয়ে তারা আত্মহত্যা করেন। পরদিন মঙ্গলবার সকাল ৬টার দিকে পরিবারের সদস্যরা তাদের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।

এ বিষয়ে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা দুই পাহাড়ি যুবক-যুবতীর আত্মহত্যার খবর পেয়েছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

একই রশিতে দুই প্রাণের এমন বিদায় বগাছড়ি এলাকায় শোকের পাশাপাশি নানা আলোচনার জন্ম দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে এসে প্রাণ দিলেন প্রেমিক-প্রেমিকা; এলাকায় শোকের ছায়া

পরিবার মানেনি ভালোবাসা, রাঙামাটিতে পাহাড়ের দুই চাকমা তরুণ-তরুণীর যুগল আত্মহত্যা

প্রকাশিত: ০১:২৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬