শিরোনামঃ
Logo সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর
খাগড়াছড়িতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স; ঝিনাইদহের এক তরুণ আটক

সিন্দুকছড়ি জোনের ঝটিকা অভিযান- মানিকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

পার্বত্য চট্টগ্রামে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোনের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (০৮ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি চৌকস টহল দল উপজেলার মহামুনি তালতলা এলাকায় অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন হিসেবে মোঃ আশরাফুল (২৪) নামে এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৮ কেজি ৫০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করে সেনা সদস্যরা।

আটককৃত আশরাফুল ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী গ্রামের গোবরা পাড়া এলাকার রবজেল মন্ডলের ছেলে। ধারণা করা হচ্ছে, সে দীর্ঘ দিন ধরে মাদক পাচারের সাথে জড়িত।

আটককৃত যুবক এবং জব্দকৃত মাদকদ্রব্য রাতেই মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

সিন্দুকছড়ি জোন ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, পার্বত্য অঞ্চলে মাদক পাচার, চাঁদাবাজি ও যেকোনো ধরণের অবৈধ কার্যক্রম দমনে এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও জোরালো অভিযানের হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

খাগড়াছড়িতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স; ঝিনাইদহের এক তরুণ আটক

সিন্দুকছড়ি জোনের ঝটিকা অভিযান- মানিকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ০৪:৩৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬