শিরোনামঃ
Logo সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর
ভোররাতে কুকিছড়াপাড়ায় সাঁড়াশি অভিযান; দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের পলায়ন

গুইমারায় সেনাবাহিনীর ঝটিকা অভিযান ইউপিডিএফ-এর আস্তানায় তল্লাশি, অস্ত্র ও গুলি উদ্ধার

খাগড়াছড়ির গুইমারা উপজেলার কুকিছড়াপাড়ায় আজ বুধবার (৮ এপ্রিল ২০২৬) ভোরে এক রোমাঞ্চকর ‘কর্ডন অ্যান্ড সার্চ’ অপারেশন চালিয়েছে সেনাবাহিনী। এই অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত আস্তানা থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

গোপন সূত্রে খবর আসে, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (মূল) দলের ১০-১৫ জনের একটি সশস্ত্র দল কুকিছড়াপাড়ার একটি বাড়িতে অবস্থান করছে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় সিন্দুকছড়ি জোনের নেতৃত্বে মাটিরাঙা ও মহালছড়ি জোনের সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ কমান্ডো দল গঠন করা হয়। ভোর ৫:৩০ মিনিটে ওই এলাকাটি চারিদিক থেকে ঘিরে ফেলে সেনাবাহিনী।

সেনাবাহিনী যখন ইউপিডিএফ-এর পোস্ট পরিচালক তনিমং মারমার বাড়িটি ঘেরাও করে, তখন ভেতরে থাকা দুইজন সশস্ত্র সন্ত্রাসী কৌশলে দৌড়ে পাশের একটি ছড়ায় ঝাঁপ দেয়। ভোরের অন্ধকার এবং পাহাড়ের অত্যন্ত দুর্গম ভূপ্রকৃতির সুযোগ নিয়ে তারা গভীর জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। সেনাসদস্যরা তাৎক্ষণিক পিছু ধাওয়া করলেও ঘন জঙ্গল ও প্রতিকূল পরিবেশের কারণে তাদের ধরা সম্ভব হয়নি।

পলাতক সন্ত্রাসীদের ফেলে যাওয়া ওই আস্তানায় তল্লাশি চালিয়ে সেনাবাহিনী উদ্ধার করে:০১টি দেশীয় পিস্তল ০১টি দেশীয় পাইপ গান,০৬ রাউন্ড পিস্তলের গুলি (অ্যামোনিশন) ০২ রাউন্ড কার্তুজ, সিন্দুকছড়ি জোন সূত্রে জানানো হয়েছে, পাহাড়ের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ভোররাতে কুকিছড়াপাড়ায় সাঁড়াশি অভিযান; দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের পলায়ন

গুইমারায় সেনাবাহিনীর ঝটিকা অভিযান ইউপিডিএফ-এর আস্তানায় তল্লাশি, অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশিত: ০৫:৩৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬