শিরোনামঃ
Logo লক্ষীছড়িতে বিজু ও সাংগ্রাই উৎসব উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক সহযোগিতা Logo রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু উৎসবের শুভ উদ্বোধন Logo রাঙামাটিতে সুশাসন ও নাগরিক অধিকার রক্ষায় বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত Logo তারুণ্যের জয়গানে মহালছড়িতে ‘হৃদয়ে মহালছড়ি’-র বর্ণাঢ্য আত্মপ্রকাশ Logo সিন্দুকছড়ি জোনের ঝটিকা অভিযান- মানিকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার Logo পাহাড়ে সম্প্রীতির সুবাতাস মহালছড়িতে বৈসাবি উদযাপনে পাশে দাঁড়ালো সেনাবাহিনী Logo সীমান্তে তেল পাচার ও মজুদ রুখতে বরকলে বিজিবির কঠোর হুঁশিয়ারি Logo গুইমারায় সেনাবাহিনীর ঝটিকা অভিযান ইউপিডিএফ-এর আস্তানায় তল্লাশি, অস্ত্র ও গুলি উদ্ধার Logo খাগড়াছড়ি পিসিএনপি’র ‘পকেট কমিটি’ প্রত্যাখান লোকমান-মাসুম পরিষদই বৈধ Logo মানিকছড়িতে হাইকোর্টের আদেশ অমান্য: থ্রি স্টার ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত
টেকসই উন্নয়নে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই

রাঙামাটিতে সুশাসন ও নাগরিক অধিকার রক্ষায় বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত

রাঙামাটিতে নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এক বিশেষ বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা শহরের নিউমার্কেটস্থ আশিকা কনভেনশন পার্কের হলরুমে এই সংলাপের আয়োজন করা হয়।

আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস-এর ‘এম্পাওয়ারমেন্ট’ প্রকল্প ও ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। এতে অর্থায়ন করেছে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স অব কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন।

অনুষ্ঠানে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস-এর প্রোগ্রাম ম্যানেজার সুব্রত খীসা-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা।
সংলাপের শুরুতে প্রকল্পের অগ্রগতি ও মূল লক্ষ্য তুলে ধরে সুব্রত খীসা বলেন, স্থানীয় নাগরিক সমাজ ও কমিউনিটি ভিত্তিক সংগঠনগুলোকে আরও সক্রিয় করে তোলা এবং নাগরিকদের নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করাই আমাদের প্রধান লক্ষ্য।

সংলাপে বক্তারা বর্তমান প্রেক্ষাপটে সমাজের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, স্থানীয় পর্যায়ের সমস্যা সমাধান, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ জরুরি। এ ধরনের সংলাপের মাধ্যমে সরকারি কর্মকর্তা ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া বৃদ্ধি পায়, যা উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-স্নিগ্ধা তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা, রাঙামাটি সদর উপজেলা। রিনি চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা, কাপ্তাই উপজেলা। ধীমান চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা, নানিয়ারচর উপজেলা। থোয়াই অং মারমা, হেডম্যান, ভার্যাতলী মৌজা, কাপ্তাই।

এছাড়া সংলাপে বিভিন্ন এনজিও প্রতিনিধি, ট্রেডিশনাল লিডার, কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা নাগরিক অধিকার, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে একটি অংশগ্রহণমূলক উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

লক্ষীছড়িতে বিজু ও সাংগ্রাই উৎসব উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক সহযোগিতা

টেকসই উন্নয়নে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই

রাঙামাটিতে সুশাসন ও নাগরিক অধিকার রক্ষায় বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৩৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬