শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
মন্ত্রী দীপেন দেওয়ানের নির্দেশনায় ও ছাত্রদল নেতা জাবেদের উদ্যোগে হেল্প ডেস্ক থেকে সেবা প্রদান

রাঙ্গামাটিতে ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল মানবিকতায় মুগ্ধ শিক্ষার্থীরা

উৎসবমুখর পরিবেশে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) অনুষ্ঠিত হলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। তবে এই পরীক্ষার আমেজকে ছাপিয়ে আলোচনায় এখন ছাত্রদলের মানবিক এক উদ্যোগ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের সরাসরি নির্দেশনায় এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবদুস শাকুর জাবেদের নেতৃত্বে দিনভর পরিচালিত হয়েছে পরীক্ষার্থী সহায়তা কার্যক্রম।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) রাঙ্গামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে ছিল এক ভিন্ন রকম আবহ। দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের চোখে-মুখে যখন ক্লান্তির ছাপ, ঠিক তখনই ছাত্রদলের হেল্প ডেস্ক থেকে তাদের দিকে বাড়িয়ে দেওয়া হয় সহযোগিতার হাত। সেখানে শুধু দিকনির্দেশনাই নয়, তপ্ত গরমে পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়-বিশুদ্ধ খাবার পানি, জীবন রক্ষাকারী ওরাল স্যালাইন,জরুরি তথ্য ও গাইডেন্স।

উদ্যোগটি নিয়ে রাঙ্গামাটি পৌর ছাত্রদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবদুস শাকুর জাবেদ বলেন,দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা নতুন এই পরিবেশে পরীক্ষা দিতে এসে নানা বিড়ম্বনায় পড়েন। তাদের সেই কষ্ট কিছুটা লাঘব করা আমাদের মানবিক দায়িত্ব। সাধারণ শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে ছাত্রদল অতীতেও পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।

অপরিচিত শহরে এসে এমন আন্তরিকতা পেয়ে আবেগাপ্লুত শিক্ষার্থীরা। বগুড়া থেকে আসা এক পরীক্ষার্থী জানান, ভোর থেকে কেন্দ্রে আসার পথে বেশ টেনশনে ছিলাম। কিন্তু হেল্প ডেস্কের ভাইদের তথ্য সহায়তা আর এক গ্লাস পানি যেন সব ক্লান্তি দূর করে দিয়েছে। এটি সত্যিই প্রশংসনীয়।

ভর্তির লড়াইতে নামা শিক্ষার্থীদের পাশে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে মানবিক এই অবস্থান রাঙ্গামাটিতে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। উদ্যোক্তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

মন্ত্রী দীপেন দেওয়ানের নির্দেশনায় ও ছাত্রদল নেতা জাবেদের উদ্যোগে হেল্প ডেস্ক থেকে সেবা প্রদান

রাঙ্গামাটিতে ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল মানবিকতায় মুগ্ধ শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৩:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬