শিরোনামঃ
Logo জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মহালছড়িতে বৃক্ষরোপণ উৎসব Logo রাঙামাটিতে মাশরুম চাষ সম্প্রসারণ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত Logo ১২০ প্রাণহানির সেই ট্র্যাজেডি: নয় বছর পরও রাঙামাটিবাসীর মনে ভয় Logo মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত Logo বিজ্ঞানের জয়গান মানিকছড়িতে: শিক্ষার্থীদের চমকপ্রদ উদ্ভাবনী মেলা Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড রামগড়: ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসল ‘ত্রাণের চাল’ Logo ২ মাস ধরে ইউএনওহীন মহালছড়ি: অভিভাবকহীন উপজেলায় স্থবিরতা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ Logo দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে ফেরানোর দাবিতে উত্তাল খাগড়াছড়ি: কঠোর আন্দোলনের হুঁশিয়ারি Logo আর্থিক অসুবিধায় থাকা কৃষকের পাশে ছাত্রদল, ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা
৮ দফা দাবিতে সোচ্চার জামায়াত-এলডিপি-এনসিপি 'আয়নাঘর' সংস্কৃতি ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি

রাঙামাটিতে ১১ দলীয় জোটের বিশাল বিক্ষোভ গণভোটের রায় বাস্তবায়নের ডাক

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে উত্তাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট। রোববার (১২ এপ্রিল ২০২৬) বিকেলে গণভোটের রায় বাস্তবায়ন এবং বর্তমান সরকারের বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

বিকেল ৫টায় রাঙামাটি ইসলামিক সেন্টার প্রাঙ্গণ থেকে রাঙামাটি পৌরসভা জামায়াতের উদ্যোগে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা সিএনজি স্টেশনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে জোটের শরিক দলগুলোর নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা জামায়াতের আমীর আব্দুল আলিম সরকারের ১৩৩টি অধ্যাদেশের সমালোচনা করে গুরুত্বপূর্ণ ৮টি পয়েন্ট তুলে ধরেন। তিনি অভিযোগ করেন-গণরায় ছিনতাই বিএনপি সরকার গণভোট অধ্যাদেশ বাতিলের মাধ্যমে জনগণের ‘হ্যাঁ’ ভোটের রায়কে নস্যাৎ করতে চায়।

গুম ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে পুনরায় ‘আয়নাঘর’ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পথ প্রশস্ত করা হচ্ছে। দুদককে দুর্বল করে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে নিয়ে অবাধ দুর্নীতির সুযোগ তৈরি করা হচ্ছে।
বিচার বিভাগ, পুলিশ বাহিনী এবং নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহারের নীল নকশা চলছে।সরকারকে বিদেশি আধিপত্য তোষণকারী আখ্যা দিয়ে মাতৃভূমিকে করদরাজ্যে পরিণত করার চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।

রাঙামাটি পৌরসভা জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. মাইনুদ্দিনের সভাপতিত্বে এবং জেলা শুরা সদস্য অ্যাডভোকেট মো. হারুনর রশীদ এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কমল বিকাশ দেওয়ান,সভাপতি, এলডিপি রাঙামাটি জেলা। মো. শোয়াইব, জেলা সেক্রেটারি, এনসিপি,মো. রবিউল ইসলাম, জেলা সভাপতি, ইসলামী ছাত্রশিবির।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ১১ দলীয় জোট। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মহালছড়িতে বৃক্ষরোপণ উৎসব

৮ দফা দাবিতে সোচ্চার জামায়াত-এলডিপি-এনসিপি 'আয়নাঘর' সংস্কৃতি ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি

রাঙামাটিতে ১১ দলীয় জোটের বিশাল বিক্ষোভ গণভোটের রায় বাস্তবায়নের ডাক

প্রকাশিত: ০২:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬