শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
কোচিংয়ে যাওয়ার পথে সিএনজিতে তুলে নিয়ে জঙ্গল ও নির্জন স্থানে পাশবিক নির্যাতন

খাগড়াছড়ির মানিকছড়িতে ৫ম শ্রেনীর স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ- অভিযুক্ত ২ বখাটে

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে এক কিশোরী স্কুলছাত্রীকে অপহরণ করে হাত-পা বেঁধে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় দুই বখাটের বিরুদ্ধে। গত ১৩ই এপ্রিল, ২০২৬ তারিখ দুপুরে কোচিং ক্লাসে যাওয়ার পথে তিনটহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এই অপহরণের ঘটনা ঘটে।

ভুক্তভোগীর মেয়ে আয়শা আক্তার (ছদ্ন নাম) বৃত্তি পরীক্ষার বিশেষ ক্লাসে অংশ নিতে বিদ্যালয়ে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পূর্ব পাশের রাস্তায় আগে থেকে ওঁৎ পেতে থাকা ১নং আসামী রবিন হোসেন এবং তার সহযোগী ২নং আসামী একটি সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে কিশোরীর পথরোধ করে। তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে বিভিন্ন নির্জন স্থানে ঘুরে শ্লীলতাহানি করে এবং সর্বশেষ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে তিনটহরী মধ্যম পাড়া এলাকার চিতাখোলার পাশের জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

ভুক্তভোগীর মা দীর্ঘ সময় মেয়ে বাড়ি না ফেরায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে অভিযুক্ত রবিন হোসেনের সাথে যোগাযোগ করলে সে নানা তালবাহানা শুরু করে। পরে পুলিশের ভয় দেখালে রবিন স্বীকার করে যে মেয়ে তার হেফাজতে আছে। রাত সাড়ে ৮টার দিকে মধ্যম পাড়া মসজিদের সামনে থেকে আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে পরিবার।

নির্যাতনের শিকার কিশোরীর ঠোঁটে এবং শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অভিযুক্তরা কেবল ধর্ষণই করেনি, বরং তাকে চড়-থাপ্পড় মেরে ও মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘক্ষণ জিম্মি করে রাখে।

এই ঘটনায় মানিকছড়ি থানায় রবিন হোসেন ও তার সিএনজি চালক সহযোগীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এজাহার দায়ের করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী এবং স্বজনরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযুক্ত প্রধান আশামীকে আটক করা হয়েছে, প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রকৃিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

কোচিংয়ে যাওয়ার পথে সিএনজিতে তুলে নিয়ে জঙ্গল ও নির্জন স্থানে পাশবিক নির্যাতন

খাগড়াছড়ির মানিকছড়িতে ৫ম শ্রেনীর স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ- অভিযুক্ত ২ বখাটে

প্রকাশিত: ০২:৫০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬