শিরোনামঃ
Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ
এফ ব্লক কিশোর সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন উগলছড়ি কিংস ১১ প্রধান অতিথির বক্তব্যে খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গড়ার আহ্বান

বাঘাইছড়িতে উৎসবমুখর পরিবেশে অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন

পাহাড়ের জনপদে ফুটবল মানেই টানটান উত্তেজনা আর বাঁধভাঙা উল্লাস। শহীদ ওয়াসিম আকরাম ও মরহুম জসিম উদ্দীনের স্মৃতিকে অম্লান করে রাখতে রাঙামাটির বাঘাইছড়িতে অনুষ্ঠিত হয়ে গেল ‘অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর মেগা ফাইনাল। মাঠের লড়াই আর পেনাল্টি শুটআউটের রোমাঞ্চ শেষে জয়ের মুকুট মাথায় তুলল উগলছড়ি কিংস ১১।

এফ ব্লক কিশোর সংঘের আয়োজনে গত ১ এপ্রিল শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেয় মোট ১০টি দল। দীর্ঘ লড়াই শেষে গত শুক্রবার (১৭ এপ্রিল) বাঘাইছড়ির সবুজ মাঠে মুখোমুখি হয় উগলছড়ি কিংস ১১ এবং আয়োজক দল এফ ব্লক কিশোর সংঘ। নির্ধারিত ৩০ মিনিটের লড়াইয়ে দুদলই সমানে সমান লড়লেও দেখা মেলেনি কাঙ্ক্ষিত গোলের।ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ১-০ গোলের স্নায়ুচাপ জয়ী ব্যবধানে এফ ব্লক কিশোর সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উগলছড়ি কিংস ১১।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

বক্তব্যকালে তিনি বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন বাঘাইছড়ির ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মো. আব্দুস সবুর, মো. নাসির উদ্দিন, মো. নজরুল ইসলামসহ স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফ ব্লক কিশোর সংঘের সভাপতি মো. নিজাম উদ্দিন, যিনি প্রতিবছর এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপচে পড়া ভিড় আর করতালিতে মুখর ছিল পুরো মাঠ। শহীদদের স্মরণে আয়োজিত এই ফুটবল আসর কেবল একটি প্রতিযোগিতাই ছিল না, বরং তা পরিণত হয়েছিল বাঘাইছড়ির তরুণদের মিলনমেলায়।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭

এফ ব্লক কিশোর সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন উগলছড়ি কিংস ১১ প্রধান অতিথির বক্তব্যে খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গড়ার আহ্বান

বাঘাইছড়িতে উৎসবমুখর পরিবেশে অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন

প্রকাশিত: ০৯:৩৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬