শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
গুজব প্রতিরোধ ও আইন-শৃঙ্খলায় জনসচেতনতার ডাক দিলেন উপ-অধিনায়ক মেজর মাজহার

শান্তি ও সম্প্রীতি রক্ষায় সিন্দুকছড়ি জোনের মহতী উদ্যোগ: মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ ইং খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী) এর উদ্যোগে নিয়মিত নিরাপত্তা ও মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জোনের সদর দপ্তরে আয়োজিত এই সভায় পাহাড়ের শান্তি, শৃঙ্খলা এবং চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মাজহার হোসেন রাব্বানী। তিনি তার বক্তব্যে পার্বত্য অঞ্চলে মানবাধিকার রক্ষা, বিদ্যুৎ বিভ্রাট নিরসন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সন্ত্রাস নির্মূলে সেনাবাহিনীর দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ছড়ানো বিভিন্ন অপপ্রচার ও ফেক আইডির মিথ্যা তথ্য সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সভায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তব্য রাখেন:মোঃ সরওয়ার্দী (সরওয়ার) , ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), গুইমারা থানা। মোঃ মাসুদ পারভেজ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মানিকছড়ি থানা।

উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রেসক্লাব সভাপতি মোঃ হাবীবুর রহমান। গুইমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উসেপ্রু মার্মা, মোঃ মনিরুজ্জামান, জাতায়াতে আমির, মানিকছড়ি উপজেলা জামায়াত।মোঃ মোকতাদের হোসেন, সাংগঠনিক সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সাংবাদিক।
এছাড়াও উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রেসক্লাব সভাপতি মোঃ হাবীবুর রহমান। এনসিপি নেতা জাহাঙ্গীর আলম সহ দুই উপজেলার বিভিন্ন হেডম্যান, কারবারি, শিক্ষক এবং জনপ্রতিনিধিবৃন্দ।

সভায় বক্তারা পাহাড়ের উন্নয়নের পথে বাধা হিসেবে কাজ করা সড়ক দুর্ঘটনা রোধ এবং শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। উপস্থিত প্রতিনিধিরা সেনাবাহিনীর এ ধরনের নিয়মিত উদ্যোগকে সাধুবাদ জানান এবং এলাকার শান্তি বজায় রাখতে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

গুজব প্রতিরোধ ও আইন-শৃঙ্খলায় জনসচেতনতার ডাক দিলেন উপ-অধিনায়ক মেজর মাজহার

শান্তি ও সম্প্রীতি রক্ষায় সিন্দুকছড়ি জোনের মহতী উদ্যোগ: মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭:৪৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬