শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
নিখোঁজ সিয়ামের সন্ধানে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা

খাগড়াছড়িতে স্কুলছাত্র নিখোঁজ: সাথে থাকা কিশোরকে নিয়ে রহস্য, সন্ধান চায় পরিবার

খাগড়াছড়ি সদর এলাকা থেকে মো. সিয়াম (১৫) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৮ এপ্রিল বেলা ১:৩০ মিনিটে খাগড়াছড়ি সদরের ‘বর্ণমালা আইডিয়াল স্কুল’ থেকে বের হওয়ার পর সে আর বাসায় ফেরেনি। নিখোঁজের দুই দিন পার হলেও এখনো তার কোনো হদিস না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ কাজ করছে।

নিখোঁজ সিয়ামের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার দিন স্কুল থেকে বের হওয়ার পর থেকে সিয়ামের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে অনুসন্ধানে জানা গেছে, নিখোঁজ হওয়ার আগে এবং গত দুই দিন ধরে ‘চাইহ্লাপ্রু’ নামের এক কিশোরকে সিয়ামের সাথে খাগড়াছড়ি সদরের বিভিন্ন সাইকেল গ্যারেজে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, তারা দুজন বিভিন্ন গ্যারেজে গিয়ে সাইকেল বিক্রির চেষ্টা করছিল। বর্তমানে সিয়ামের সাথে ওই কিশোরও নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সিয়ামের দাদা মাহবুব মাষ্টার এবং স্থানীয় পুলিশ প্রশাসন সিয়ামের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছে। কোনো সহৃদয় ব্যক্তি যদি সিয়াম অথবা ওই কিশোরের (চাইহ্লাপ্রু) সন্ধান পান, তবে অবিলম্বে নিচের যোগাযোগ নম্বরে অথবা খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তরের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:
০১৫৫৭৬৭৫৮৪১– মাহবুব মাষ্টার (সিয়ামের দাদা)
০১৪০২১২৩৬৬৮ – এসআই বাদশা বুলবুল, সদর থানা।
পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

নিখোঁজ সিয়ামের সন্ধানে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা

খাগড়াছড়িতে স্কুলছাত্র নিখোঁজ: সাথে থাকা কিশোরকে নিয়ে রহস্য, সন্ধান চায় পরিবার

প্রকাশিত: ১১:৫৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬