শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
মহালছড়ি জোনের মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়; সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার অঙ্গীকার

পাহাড়ের দুর্গম জনপদে সেনাবাহিনীর মানবিক চিকিৎসা সেবা: ৩০০ পরিবার পেল বিনামূল্যে ওষুধ

খাগড়াছড়ি জেলার মহালছড়ির দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও দুস্থ মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অনন্য এক মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (২৯ এপ্রিল) দিনব্যাপী মহালছড়ি সেনা জোনের আয়োজনে কমলছড়ি এলাকার হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

পাহাড়ের ভৌগোলিক সীমাবদ্ধতা এবং উন্নত চিকিৎসার অভাবকে বিবেচনায় নিয়ে পরিচালিত এই ক্যাম্পে সকাল থেকেই ছিল রোগীদের ভিড়। শিশু, নারী ও বয়স্কসহ তিন শতাধিক রোগীকে পৃথকভাবে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়। ক্যাম্পে আগতদের সাধারণ জ্বর, সর্দি-কাশি থেকে শুরু করে চর্মরোগ, গ্যাস্ট্রিক এবং উচ্চ রক্তচাপের মতো বিভিন্ন জটিল রোগের সুচিকিৎসা নিশ্চিত করেন অভিজ্ঞ চিকিৎসক দল।

মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন বোরহান উদ্দিন বায়েজীদ জানান: দুর্গম অঞ্চলের প্রান্তিক মানুষ যেন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই নিয়মিত আয়োজন। জনগণের মৌলিক অধিকার রক্ষায় সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের আরএমও ক্যাপ্টেন লাবনী জামান বলেন, দীর্ঘ সময় চিকিৎসার বাইরে থাকা রোগীরা এই ক্যাম্পের মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ পেয়ে অত্যন্ত উপকৃত হয়েছেন।

চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা অনুরা চাকমা আবেগাপ্লুত হয়ে জানান, হাতের কাছে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো এবং ওষুধ পাওয়া তাদের মতো সাধারণ মানুষের জন্য অনেক বড় পাওয়া। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ পাহাড়ে শান্তি ও সম্প্রীতির পাশাপাশি সেনাবাহিনীর ওপর সাধারণ মানুষের আস্থা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

মহালছড়ি জোনের মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়; সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার অঙ্গীকার

পাহাড়ের দুর্গম জনপদে সেনাবাহিনীর মানবিক চিকিৎসা সেবা: ৩০০ পরিবার পেল বিনামূল্যে ওষুধ

প্রকাশিত: ০৪:২৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬