শিরোনামঃ
Logo দেশবরেণ্য সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকীতে সিআরএর দোয়া মাহফিল Logo পাহাড়ে রোমাঞ্চের করুণ পরিণতি: রুমায় মোটরসাইকেল খাদে পর্যটক নিহত ২ Logo খাগড়াছড়ির মহালছড়িতে ৫ হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা বেহাল: একটু সংস্কারের আকুতি ইউপি সদস্যের Logo রাঙামাটিতে সাঁড়াশি অভিযান: ১৪ মামলার পলাতক শীর্ষ আসামিসহ গ্রেপ্তার ৮, ইয়াবা ও চোরাই মোটরসাইকেল উদ্ধার Logo লংগদুতে সুশিক্ষা ও নৈতিকতার বার্তা: ভাসান্যাদম দাখিল মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সবুজায়ন Logo রাঙ্গামাটিতে কিশোর কণ্ঠ পাঠক ফোরামের ‘জুলাই শহীদ স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ শুরু Logo মানিকছড়িতে ক্রীড়া সামগ্রী বিতরণ ও উন্নয়নমূলক কাজ সম্পন্ন Logo কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়: রাঙ্গামাটিতে পাহাড়ের শিক্ষার আলো ছড়াতে নতুন উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ সদস্য Logo পেশাদারিত্ব ও শৃঙ্খলার বার্তা: রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত Logo রাঙামাটি বায়তুশ শরফ মাদ্রাসায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপিত: নতুন প্রজন্মকে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান
ভোররাতের অভিযানে দাঙ্গা ও হত্যাচেষ্টা মামলার আসামিরা খাঁচায় বন্দী

রামগড়ে পুলিশের সাঁড়াশি অভিযান: ৫ ওয়ারেন্টে যুবলীগের ৩ নেতা গ্রেফতার

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৫টি জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত ভোর রাত ৫টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই আব্দুল কাদের, মিঠু চন্দ্র বিশ্বাস ও পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন। রামগড় থানাধীন বল্টুরাম টিলা, মুসলিম পাড়া ও নাকাপা এলাকায় আসামিদের নিজ নিজ বসতবাড়িতে অতর্কিত হানা দিয়ে পুলিশ তাদের কবজায় নিতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ৩ নেতা হলেন:মোঃ সেলিম (৩৪):সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড যুবলীগ, রামগড় পৌরসভা,মোঃ হোসেন আলী (৩১):সাংগঠনিক সম্পাদক, ১নং ওয়ার্ড যুবলীগ, রামগড় পৌরসভা,মোঃ মানিক ওরফে আব্দুল মালেক (২৭): সদস্য, ১নং ওয়ার্ড যুবলীগ, রামগড় পৌরসভা।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামিদের বিরুদ্ধে ২০২৩ ও ২০২৪ সালে রামগড় থানায় একাধিক মামলা (জিআর ৩৭/২৪ এবং জিআর ০১/২৩) দায়ের করা হয়েছিল। তাদের বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামা, সাধারণ মানুষকে মারধর, পরিকল্পিত হত্যা চেষ্টা ও ঘরবাড়ি ভাঙচুরসহ দণ্ডবিধির বিভিন্ন গুরুতর ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তারা পুলিশের জালে ধরা পড়ল।

আসামিদের যথাসময়ে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং আজ (১ মে) বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।মোহাম্মদ নাজির আলম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রামগড় থানা।

জনপ্রিয় সংবাদ

দেশবরেণ্য সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকীতে সিআরএর দোয়া মাহফিল

ভোররাতের অভিযানে দাঙ্গা ও হত্যাচেষ্টা মামলার আসামিরা খাঁচায় বন্দী

রামগড়ে পুলিশের সাঁড়াশি অভিযান: ৫ ওয়ারেন্টে যুবলীগের ৩ নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৭:০০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬