শিরোনামঃ
Logo সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর
শহরের আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন; জনমনে স্বস্তি

রাঙ্গামাটিতে পুলিশের সাড়াশি অভিযান: মাদক ও চুরিসহ বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেফতার

পাহাড়ের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে শহর ও পার্শ্ববর্তী এলাকা থেকে ৮ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। গত ১০ মে (রবিবার) রাতে পরিচালিত এই অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চুরির মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের জালে বন্দি করে কোতয়ালী থানা পুলিশ।

রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে একটি শক্তিশালী আভিযানিক টিম এই অভিযান পরিচালনা করে। রাঙ্গামাটি পৌরসভার রিজার্ভ বাজার, পুরাতন বস্তি, হাসপাতাল এলাকা ও ভেদভেদীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে এই সাড়াশি অভিযান চালানো হয়।

ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি: জিআর-১৩/২৬ মামলার আসামি সুভাশ দাশ ও তার স্ত্রী মন্নি দাশ। এছাড়াও জিআর-০১/২৬ মামলার আসামি মোঃ রায়হান উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। ইসলামপুর এলাকার চিহ্নিত মাদক কারবারি মোঃ সোহেলসহ মাদকসেবী ইউসুফ ও মোঃ ইরফান উল কাদের পুলিশের হাতে ধরা পড়েছে। চুরি মামলার আসামি: আলুটিলা এলাকা থেকে চুরির অভিযোগে পুন্য চাকমা ও শ্যামল বিকাশ চাকমা ওরফে মিজকালা চাকমাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন: মাদক, চুরি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এই বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

কোতয়ালী থানার ওসি মোঃ জসীম উদ্দীন নিশ্চিত করেছেন যে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জননিরাপত্তায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

শহরের আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন; জনমনে স্বস্তি

রাঙ্গামাটিতে পুলিশের সাড়াশি অভিযান: মাদক ও চুরিসহ বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেফতার

প্রকাশিত: ০১:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬