শিরোনামঃ
Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ Logo মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে শিক্ষার্থীদের সচেতনতা Logo মানিকছড়িতে জাতীয় যুব দিবস উদযাপিত: ৪ উদ্যোক্তাকে যুব ঋণের চেক ও সনদ বিতরণ Logo রাঙামাটির বনরূপায় যাত্রা শুরু করলো নতুন মোবাইল শপ ‘অল ইন ওয়ান বাই এক্সচেঞ্জ’ Logo তৃণমূলের ঐক্য শক্তিশালী করতে উদ্যমী মাইসছড়ি ইউনিয়ন বিএনপি: উপজেলা নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা Logo কাপ্তাইয়ে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ Logo মহালছড়িতে জাতীয় যুব দিবস উদযাপিত: নবারুণ সংঘ পেল ৭৫ হাজার টাকার অনুদান
দুর্ভোগ কমাতে ভূমি সেবা এখন জনগণের দোরগোড়ায়: রামগড়ে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতা সভা

রামগড়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার জমকালো সূচনা: ডিজিটাল সেবার বার্তা

ডিজিটাল ভূমি সেবার বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে খাগড়াছড়ির রামগড় উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা’। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

১৯ মে থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত। সকালে একটি সুসজ্জিত র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিসেস দ্বীন আল জান্নাত -এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ শামীম।

সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা ও ভোগান্তি কমাতে বর্তমান সরকার ভূমি সেবাকে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটাল করেছে। এখন ঘরে বসেই সাধারণ মানুষ নামজারি (মিউটেশন), খতিয়ান ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা অনায়াসে পেয়ে যাচ্ছেন। এই মেলার মূল উদ্দেশ্যই হলো মানুষকে ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতন করা এবং দালালের দৌরাত্ম্য থেকে মুক্ত রাখা।

তিন দিনব্যাপী এই বিশেষ মেলায় আগত দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতার তাৎক্ষণিক সমাধান, তথ্য, পরামর্শ এবং সরাসরি ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম, এনসিপি সভাপতি মোঃ হারুন রশীদ, এবং জামায়াতে ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়া, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, আইসিটি কর্মকর্তা মোঃ রেহান উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, এবং আনসার ও ভিডিপি কর্মকর্তা মিসেস রোকেয়া বেগম।

রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলুসহ স্থানীয় হেডম্যান, কারবারি এবং বিপুল সংখ্যক ভূমি সেবা গ্রহীতা। আয়োজকরা উপজেলার সর্বস্তরের জনগণকে মেলায় এসে ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য ও সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

দুর্ভোগ কমাতে ভূমি সেবা এখন জনগণের দোরগোড়ায়: রামগড়ে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতা সভা

রামগড়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার জমকালো সূচনা: ডিজিটাল সেবার বার্তা

প্রকাশিত: ০১:৫৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬