শিরোনামঃ
Logo সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর
ঈদুল আজহা সামনে রেখে মহালছড়ি প্রাণিসম্পদ দপ্তরের বিশেষ উদ্যোগ; অংশ নিলেন ইমাম ও মৌসুমি কসাইরাও

মহালছড়িতে কসাইদের প্রশিক্ষণ: লক্ষ্য নিরাপদ মাংস ও চামড়ার গুণগত মান রক্ষা

আসন্ন পবিত্র ঈদুল আজহায় জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে পেশাদার ও মৌসুমি কসাইদের নিয়ে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে মহালছড়ি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মশালার আয়োজন করা হয়।

খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কোরবানির মাংস ও চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণ শীর্ষক এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ইমাম, পেশাদার ও মৌসুমি কসাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূপর্ণা দে । তিনি তাঁর বক্তব্যে বলেন, কোরবানির পশু জবাই, মাংস কাটা ও চামড়া ছাড়ানোর ক্ষেত্রে সঠিক নিয়মের অভাবে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয় এবং স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। চামড়া ছাড়ানোর পরপরই সঠিক নিয়মে লবণ প্রয়োগ করলে এবং পশুর বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করলে অর্থনৈতিক ক্ষতি যেমন এড়ানো যাবে, তেমনি পরিবেশও সুরক্ষিত থাকবে।

পশুর স্বাস্থ্যসম্মত ও ইসলামি শরিয়াহ মোতাবেক জবাই পদ্ধতি,চামড়ায় নিখুঁতভাবে ও দ্রুত লবণ প্রয়োগের নিয়ম,সংক্রামক রোগ প্রতিরোধ ও মাংসের পুষ্টিগুণ বজায় রেখে সংরক্ষণ,কোরবানির পশুর রক্ত ও বর্জ্য দ্রুত অপসারণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার এবং মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।প্রশিক্ষণ কর্মশালায় প্রাণিসম্পদ দপ্তরের বিশেষজ্ঞরা অংশগ্রহণকারীদের থিওরিটিক্যাল আলোচনার পাশাপাশি হাতে-কলমে ব্যবহারিক বিভিন্ন দিক প্রদর্শন করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, ঈদুল আজহার সময়ে জনস্বাস্থ্য সুরক্ষা ও চামড়ার অপচয় রোধে এই প্রশিক্ষণ মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ঈদুল আজহা সামনে রেখে মহালছড়ি প্রাণিসম্পদ দপ্তরের বিশেষ উদ্যোগ; অংশ নিলেন ইমাম ও মৌসুমি কসাইরাও

মহালছড়িতে কসাইদের প্রশিক্ষণ: লক্ষ্য নিরাপদ মাংস ও চামড়ার গুণগত মান রক্ষা

প্রকাশিত: ০২:৩৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬