শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
গুম-অপহরণ নিয়ে নাটক জাতির সঙ্গে প্রতারণা, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না’—সমাবেশে ছাত্রদল নেতৃবৃন্দ

শিবিরের কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙামাটি সরকারি কলেজে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবিরের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাস। এর প্রতিবাদে আজ রোববার (১৪ জুন) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। সমাবেশ থেকে গুম, অপহরণ ও নারী নির্যাতনের মতো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
জানা যায়, রোববার সকাল সাড়ে ১১টায় রাঙামাটি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে ছাত্রদলের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মাঠের একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শাকিল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাদুর শাহ, সহ-সভাপতি রেজাউল করিম রাজ, শহিদুল ইসলাম, শামীম ফরহাদসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

সমাবেশে সভাপতির বক্তব্যে মো. শরিফুল ইসলাম শাকিল তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গুম ও অপহরণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো ধরনের নাটক বা বিভ্রান্তি সৃষ্টি করা জাতির সঙ্গে চরম প্রতারণার শামিল। যারা এসব জাতীয় ইস্যুকে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তাদের রুখে দিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।

নারী অধিকার ও সহিংসতার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম তাঁর বক্তব্যে বলেন, “নারী নির্যাতন, ধর্ষণ কিংবা সহিংসতার মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। অপরাধীকে অপরাধী হিসেবেই গণ্য করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। আমরা যেকোনো ধরনের অপকর্মের বিরুদ্ধে রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।

সমাবেশে বক্তারা ছাত্রশিবিরের সাম্প্রতিক কর্মকাণ্ডের ওপর ক্ষোভ উগরে দিয়ে অবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য শেষে শান্তিপূর্ণভাবেই ছাত্রদলের এই কর্মসূচি সম্পন্ন হয়।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

গুম-অপহরণ নিয়ে নাটক জাতির সঙ্গে প্রতারণা, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না’—সমাবেশে ছাত্রদল নেতৃবৃন্দ

শিবিরের কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙামাটি সরকারি কলেজে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

প্রকাশিত: ১১:১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬