শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
প্রশাসকের কার্যালয়ের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির উদ্যোগে এ মানববন্ধন

রাঙামাটিতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

রাঙামাটিতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৫ জুন ২০২৬ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

শিশুশ্রমকে লাল কার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা শিশুশ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক রাঙামাটির সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমা, টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, সনাক সদস্য নিরূপা দেওয়ান ও সীমা দেওয়ান।এছাড়া ইয়েস দলনেতা মো. মোস্তফা, রেডক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের উপ-যুব প্রধান ফাহিম উদ্দিন, প্রথম আলো বন্ধুসভার সভাপতি আপন চাকমাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ এবং স্থানীয় সামাজিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য নেহেরু ত্রিপুরা ও মোবারক হোসেন।

বক্তব্যে সাবেক সনাক সভাপতি নিরূপা দেওয়ান বলেন, শিশুশ্রম বন্ধে বিভিন্ন অফিস ও কারখানায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা প্রয়োজন। কাউকে পিছনে না রেখে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। শিশুশ্রম বন্ধে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে।
সনাক সভাপতি বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আর্থিক অসচ্ছলতা, পারিবারিক দারিদ্র্যসহ বিভিন্ন কারণে অনেক শিশু ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছে। শিশুদের কখনোই শিশুশ্রমে যুক্ত না করে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন,বর্তমানে কিছু জায়গায় শিশুদের মাদক বহনের মতো অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছে। স্বার্থান্বেষী মহল শিশুদের এসব কাজে যুক্ত করছে। শিশুশ্রম ঝুঁকিপূর্ণ হোক বা অন্য যেকোনো ধরনের হোক কোনো শিশুই যেন এতে জড়িয়ে না পড়ে,সেই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

প্রশাসকের কার্যালয়ের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির উদ্যোগে এ মানববন্ধন

রাঙামাটিতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

প্রকাশিত: ০১:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬