শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে সুধীর কান্তি মজুমদার

রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির নির্বাচন সম্পন

রাঙামাটি জেলা আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৭ সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে অধিকাংশ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও কোষাধ্যক্ষ পদে সরাসরি ভোটগ্রহণের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়।
নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে সুধীর কান্তি মজুমদার, সহ-সভাপতি মো. কামাল পাশা ও মো. রহমত আলী, সাধারণ সম্পাদক উজ্জল কান্তি দে, সহ-সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান (রনি), সাংস্কৃতিক সম্পাদক মো. নুর আলম এবং সদস্য পদে মো. ইউসুফ হোসেন, মো. রাজীব ও মো. জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে কোষাধ্যক্ষ পদে রনজিৎ দাশ ও অমল দত্তের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে ভোটারদের রায়ে অমল দত্ত কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সঞ্জয় কুমার দে। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন রনজিৎ দাশ মানিক ও জ্যোতি কুমার তঞ্চঙ্গ্যা।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ জানান, আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির উন্নয়ন, সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সমিতির মর্যাদা অক্ষুণ্ন রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান সমিতির সাধারণ সদস্যরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে রাঙামাটি জেলা আইনজীবী সহকারী সমিতি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে সুধীর কান্তি মজুমদার

রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির নির্বাচন সম্পন

প্রকাশিত: ০১:৪৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬