শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
রাঙ্গামাটি সদর জোনের আওতায় এ ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন

পরিবেশ সুরক্ষায় অনন্য উদ্যোগ: রাঙ্গামাটি জোনের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান

পার্বত্য জেলা রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিশেষ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান পরিচালনা করেছে রাঙ্গামাটি জোন।বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে এবং রাঙ্গামাটি সদর জোনের আওতায় এ ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ অভিযানে সরাসরি উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি।পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি সেনানিবাস এলাকা ও আশপাশের সড়কগুলোতে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা সেনানিবাস এলাকা ও সংলগ্ন সড়ক থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক, ক্ষতিকর পলিথিনসহ বিভিন্ন পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ ও অপসারণ করেন।এ সময় স্থানীয় জনগণের মাঝে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক বার্তাও প্রচার করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, রাঙ্গামাটি রিজিয়ন ও রাঙ্গামাটি জোনের এ সময়োপযোগী উদ্যোগ পরিবেশের সৌন্দর্য রক্ষা, দূষণ কমানো এবং একটি সুস্থ-সবুজ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাঙ্গামাটি জোনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

রাঙ্গামাটি সদর জোনের আওতায় এ ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন

পরিবেশ সুরক্ষায় অনন্য উদ্যোগ: রাঙ্গামাটি জোনের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান

প্রকাশিত: ০৫:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬