শিরোনামঃ
Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর Logo কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার
অসাবধানতাবশত কাঁচা বাঁশ বিদ্যুতের তারে লাগায় মর্মান্তিক দুর্ঘটনা; নিভল একটি প্রিয় প্রাণ।

জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষিকা শতাব্দী চাকমার মর্মান্তিক মৃত্যু

রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শতাব্দী চাকমা রাঙামাটির নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা। তার পিতা মৃত রবীচন্দ্র চাকমা ও মাতা মৃত লক্ষীদেবী চাকমা।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে নিজ বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন শতাব্দী চাকমা। পথে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় রাস্তার পাশে থাকা একটি জাম গাছ থেকে জাম পাড়ার চেষ্টা করেন।
এ সময় কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়তে গিয়ে অসাবধানতা বশত বাঁশটি বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম বলেন, ঘটনার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো

অসাবধানতাবশত কাঁচা বাঁশ বিদ্যুতের তারে লাগায় মর্মান্তিক দুর্ঘটনা; নিভল একটি প্রিয় প্রাণ।

জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষিকা শতাব্দী চাকমার মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ১২:১৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬