শিরোনামঃ
Logo জুরাছড়িতে সেনাবাহিনীর বড় অ্যাকশন: ৯০ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ Logo বাঘাইছড়িতে অবৈধ বালু উত্তোলন: দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা Logo বরকলে নিজ ঘরে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার: গরু বিক্রির ৩ লাখ টাকা লুট, সন্দেহের তীর দুই পরিচিতের দিকে Logo পাহাড় সাজবে সবুজে: মহালছড়িতে সেনাবাহিনীর আড়াই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির মহতি উদ্যোগ Logo খাগড়াছড়ির দূর্গম পাহাড়ি পাড়ায় দীঘিনালা জোনের উপহার: স্বস্তির নিঃশ্বাস ১০৫ পরিবারে Logo মানিকছড়ির মহামুনি টিলায় সেনা ও ওষুধ কোম্পানির গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২ Logo কক্সবাজার থেকে মুসলিম তরুণীসহ ইসকন সদস্য রাঙামাটিতে: ওলামাদের থানা ঘেরাও ও তীব্র প্রতিবাদ Logo পাহাড়ের নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ: দীঘিনালায় সেনাবাহিনীর সেলাই প্রশিক্ষণ Logo ২২ মামলার পলাতক সজলসহ ৯ জন গ্রেফতার, রাঙামাটিতে তোলপাড় Logo উন্নয়ন কাজে আনসার ব্যাটালিয়নের বাধা খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে গচ্ছাবিলবাসীর বিক্ষোভ ও মানববন্ধন
২০ বাঙ্গালী- অ বাঙ্গালী নারীকে দক্ষ করতে দীঘিনালা জোনের বিশেষ কর্মসূচি

পাহাড়ের নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ: দীঘিনালায় সেনাবাহিনীর সেলাই প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এক অনন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে উপজেলার ২০ জন বাঙ্গালী- অ বাঙ্গালী নারীর জন্য মাসব্যাপী ( বিশেষ) সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রোববার (২১ জুন) আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করা হয়। বাঙ্গালী- অ বাঙ্গালী নারীদের মেলবন্ধন ও দক্ষতা বৃদ্ধি। আয়োজকরা জানান, এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন দুর্গম ও সমতল এলাকার মোট ২০ জন বাঙ্গালী- অ বাঙ্গালী নারী অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের সেলাই কাজের মৌলিক বিষয় থেকে শুরু করে আধুনিক কাটিং ও দর্জি বিজ্ঞানের ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়া হচ্ছে। এই দক্ষতা কাজে লাগিয়ে নারীরা ভবিষ্যতে ঘরে বসেই আয় করতে পারবেন এবং নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন।

দীঘিনালা জোন সূত্রে জানা গেছে, পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে নেওয়া এই কর্মসূচির এটি প্রথম ধাপ মাত্র। পর্যায়ক্রমে এই জোনের আওতায় থাকা আরও অধিকসংখ্যক নারীকে এই প্রশিক্ষণের আওতায় আনার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে প্রশিক্ষণার্থীর সংখ্যা বৃদ্ধি করে আরও বৃহত্তর পরিসরে এই সেলাই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে নারীরা স্বাবলম্বী হতে পারেন।

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। নারীরা দক্ষ ও স্বাবলম্বী হলে পুরো সমাজ এগিয়ে যাবে—এই লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা।

স্থানীয় সচেতন মহল সেনাবাহিনীর এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এর ফলে পাহাড়ি ও বাঙালি নারীদের অর্থনৈতিক মুক্তি ঘটবে বলে আশা প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

জুরাছড়িতে সেনাবাহিনীর বড় অ্যাকশন: ৯০ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

২০ বাঙ্গালী- অ বাঙ্গালী নারীকে দক্ষ করতে দীঘিনালা জোনের বিশেষ কর্মসূচি

পাহাড়ের নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ: দীঘিনালায় সেনাবাহিনীর সেলাই প্রশিক্ষণ

প্রকাশিত: ০২:১২:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬