শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
অসহায় বাসনা চাকমার উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান হস্তান্তর জোন কমান্ডারের; স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা

ব্রেইন টিউমারে আক্রান্ত চাকমা নারীর পাশে নানিয়ারচর জোন: মানবিকতায় অনন্য বাংলাদেশ সেনাবাহিনী

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার পাশাপাশি আবারও মানবিকতার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশ সেনাবাহিনী। রাঙ্গামাটির নানিয়ারচরে ব্রেইন টিউমারে আক্রান্ত এক অসহায় উপজাতি নারীর উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে নানিয়ারচর জোন (ইনভিজিবল সেভেনটিন)।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নানিয়ারচর জোনের আওতাধীন উত্তর সাপমারা এলাকার বাসিন্দা ব্রেইন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার হাতে চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য এই আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি আনুষ্ঠানিকভাবে এই অনুদান হস্তান্তর করেন।

সেনা সূত্রে জানা গেছে, বাসনা চাকমা দীর্ঘদিন ধরে মারাত্মক ব্রেইন টিউমারে ভুগছিলেন। অর্থাভাবে তার উন্নত চিকিৎসা ব্যাহত হচ্ছিল। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে নানিয়ারচর জোনকে অবগত করা হলে, জোন কমান্ডার দ্রুত সময়ের মধ্যে ওই রোগীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং তার জটিল অস্ত্রোপচার ও উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদানের হাত বাড়িয়ে দেন।

আর্থিক সহায়তা প্রদানকালে নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, পিএসসি বলেন,বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা, শিক্ষা এবং জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এই আর্থিক সহায়তা। আমরা আশা করি, এটি রোগীর উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে সহায়ক ভূমিকা পালন করবে।

এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর এই তাৎক্ষণিক ও মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাসনা চাকমার পরিবার ও স্থানীয় সর্বস্তরের জনগণ। ভবিষ্যতেও নানিয়ারচর জোনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জোন কমান্ডার।
অনুদান হস্তান্তরকালে নানিয়ারচর জোনের অন্যান্য ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

অসহায় বাসনা চাকমার উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান হস্তান্তর জোন কমান্ডারের; স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা

ব্রেইন টিউমারে আক্রান্ত চাকমা নারীর পাশে নানিয়ারচর জোন: মানবিকতায় অনন্য বাংলাদেশ সেনাবাহিনী

প্রকাশিত: ০৫:০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬