শিরোনামঃ
Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর Logo কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার Logo মাটিরাঙ্গায় দুই হোটেলে আশিয়ান অভিযান: পচা-বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা Logo সড়ক ও স্বাস্থ্যসেবা চালুর আশ্বাসে লংগদুবাসীর স্বস্তি: বিলাইছড়িতে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সহায়তা
শান্তিপূর্ণ উৎসব উদযাপনে আয়োজকদের সাথে জেলা পুলিশের বিশেষ মতবিনিময়; পোশাকি পুলিশের পাশাপাশি থাকবে সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি।

রাঙ্গামাটিতে সম্প্রীতির রথযাত্রা নিশ্চিতে ‘জিরো টলারেন্স’, সর্বোচ্চ নিরাপত্তার ঘোষণা পুলিশ সুপারের

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আসন্ন রথযাত্রা-২০২৬ নির্বিঘ্ন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে জেলা পুলিশ। উৎসবের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আজ ১৩ জুলাই (সোমবার) দুপুর ১২:০০ ঘটিকায় রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটির পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন স্থান থেকে আগত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ অংশ নেন। উপস্থিত ধর্মীয় নেতৃবৃন্দ তাদের অতীত অভিজ্ঞতার আলোকে রথযাত্রার সার্বিক নিরাপত্তা, রুট ব্যবস্থাপনা এবং উৎসবকালীন সম্ভাব্য বিভিন্ন সমস্যা ও তা সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও করণীয় তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন—রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব এবং এর শান্তিপূর্ণ উদযাপনে রাঙ্গামাটি জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রতিটি রথযাত্রার রুটে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে। আমরা শুধু পোশাকি পুলিশ নয়, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি রাখব।

তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়ে আরও বলেন—যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও উৎসব আয়োজক কমিটিকে কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বয় করে কাজ করতে হবে। আমরা রাঙ্গামাটিবাসীকে একটি সুন্দর ও উৎসবমুখর রথযাত্রা উপহার দিতে সম্পূর্ণ প্রস্তুত।

উক্ত মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএমঅতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) মোঃ নুরুল আমীন
ডিআইও-১, ওসি ডিবি, টিআই (প্রশাসন), ওসি কোতোয়ালীসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই সমন্বিত তৎপরতা এবং সনাতন ধর্মাবলম্বী নেতাদের ইতিবাচক সাড়ায় আসন্ন রথযাত্রা অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সকলে।

জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ

শান্তিপূর্ণ উৎসব উদযাপনে আয়োজকদের সাথে জেলা পুলিশের বিশেষ মতবিনিময়; পোশাকি পুলিশের পাশাপাশি থাকবে সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি।

রাঙ্গামাটিতে সম্প্রীতির রথযাত্রা নিশ্চিতে ‘জিরো টলারেন্স’, সর্বোচ্চ নিরাপত্তার ঘোষণা পুলিশ সুপারের

প্রকাশিত: ০১:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬