শিরোনামঃ
Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও সুশিক্ষিত নাগরিক করতে শিক্ষার পরিবেশ নিশ্চিতের বিকল্প নেই”—মিনহাজ মুরশীদ

কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়: রাঙ্গামাটিতে পাহাড়ের শিক্ষার আলো ছড়াতে নতুন উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ সদস্য

পাহাড়ি জনপদে শিক্ষার আলো আরও ছড়িয়ে দিতে এবং স্থানীয় শিক্ষার্থীদের মানসম্মত মাধ্যমিক শিক্ষার সুযোগ তৈরি করতে এক অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। রাঙ্গামাটি সদর উপজেলার কেংড়াছড়ি এলাকায় প্রস্তাবিত কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়’-এর অবকাঠামোগত ভিত্তি স্থাপনের লক্ষ্যে প্রাথমিক মাটি কাটার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) কাজের অগ্রগতি দেখতে সরেজমিনে বিদ্যালয়ের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মিনহাজ মুরশীদ। পরিদর্শনকালে তিনি কাজের গতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

স্থান পরিদর্শনকালে মোঃ মিনহাজ মুরশীদ বলেন:
একটি এলাকার টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের দুর্গম ও অবহেলিত শিক্ষার্থীরা ঘরের কাছেই মানসম্মত শিক্ষার সুযোগ পাবে। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, সুশিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করছি।

পরিদর্শন শেষে জেলা পরিষদ সদস্য ও তাঁর সফরসঙ্গীরা স্থানীয় কেংড়াছড়ি জোন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তাঁরা কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথি: রাঙ্গামাটি সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মনোতোষ চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মিজানুর রহমান হৃদওয়ান, সফরসঙ্গী মোঃ নজরুল ইসলাম এবং সংশ্লিষ্ট ঠিকাদার মোঃ সিরাজুল মোস্তফা। ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কবির হোসেন, সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল এবং ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ মহর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শিক্ষা প্রতিষ্ঠানের এই নতুন উদ্যোগকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দ্রুত কাজ শেষ করে বিদ্যালয়টি চালুর দাবি জানান স্থানীয় অভিভাবকেরা।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭

ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও সুশিক্ষিত নাগরিক করতে শিক্ষার পরিবেশ নিশ্চিতের বিকল্প নেই”—মিনহাজ মুরশীদ

কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়: রাঙ্গামাটিতে পাহাড়ের শিক্ষার আলো ছড়াতে নতুন উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ সদস্য

প্রকাশিত: ০৩:০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬