শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
লক্ষ্মীছড়ি জোনের মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগে উচ্ছ্বসিত গুইমারার স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী

মানিকছড়িতে ক্রীড়া সামগ্রী বিতরণ ও উন্নয়নমূলক কাজ সম্পন্ন

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার অংশ হিসেবে মানিকছড়িতে এক অনন্য মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ ৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১১:০০ ঘটিকায় গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে ও লক্ষ্মীছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার স্থানীয় গাড়িটানা উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী এবং শ্রেণিঘরের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে ফ্যান ও আসবাবপত্র (আলমারি) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
শুধু উপহার সামগ্রী প্রদানই নয়, প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিশ্চিতে বিদ্যালয়ের সীমানা প্রাচীর সুরক্ষার লক্ষ্যে সেনাবাহিনী নিজস্ব উদ্যোগে মাটি ভরাটের গুরুত্বপূর্ণ কাজটিও সফলভাবে সম্পন্ন করে।

উপহার ও উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক হস্তান্তর শেষে জোন কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং কোমলমতি শিক্ষার্থীদের উপযুক্ত পরিবেশ তৈরি করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সীমানার নিরাপত্তা রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর এই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ গাড়িটানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান যে, এই সহযোগিতা বিদ্যালয়ের সার্বিক পাঠদান পরিবেশ ও নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

লক্ষ্মীছড়ি জোনের মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগে উচ্ছ্বসিত গুইমারার স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী

মানিকছড়িতে ক্রীড়া সামগ্রী বিতরণ ও উন্নয়নমূলক কাজ সম্পন্ন

প্রকাশিত: ০৩:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬