শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
চারা রোপণ করলেই চলবে না, পরিচর্যার মাধ্যমে বড় করতে হবে— সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লে. কর্নেল কাজী নেহাত ফয়সাল।

পাহাড়ে পরিবেশ রক্ষা ও সবুজায়ন: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ৬ শতাধিক গাছের চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখার প্রত্যয়ে খাগড়াছড়ির গুইমারায় সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির ৬ শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চারা রোপণ ও বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি, জি।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে কেবল চারা রোপণ করলেই চলবে না, তা সঠিক পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার দায়িত্বও নিতে হবে। পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি টেকসই পরিবেশ গঠনে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্য মারমা, স্থানীয় পাড়া কার্বারী আংক্য ত্রিপুরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

চারা রোপণ করলেই চলবে না, পরিচর্যার মাধ্যমে বড় করতে হবে— সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লে. কর্নেল কাজী নেহাত ফয়সাল।

পাহাড়ে পরিবেশ রক্ষা ও সবুজায়ন: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ৬ শতাধিক গাছের চারা বিতরণ

প্রকাশিত: ০৭:১৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬