শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
গ্যাস সংকট, লাগামহীন লোডশেডিং এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিংয়ের প্রতিবাদে রাঙ্গামাটিতে ১১ দলীয় জোটের স্মারকলিপি

গ্যাস সংকট, অব্যাহত লোডশেডিং এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড়ি জেলা রাঙ্গামাটি। সাধারণ মানুষের চরম দুর্ভোগ লাঘবে এবার মাঠে নেমেছে ১১ দলীয় জোট। আজ দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক নাজমা আশরাফীর হাতে একটি স্মারকলিপি তুলে দেন জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মনছুরুল হকের নেতৃত্বে এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুস সালাম, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস রাঙ্গামাটি জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, জামায়াত সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান এবং এনসিপির জেলা আহ্বায়ক রাকিবুল ইসলামসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা, লোডশেডিং নিরসন, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় ভর্তুকি পুনর্বহালের জোরালো দাবি জানানো হয়। নেতৃবৃন্দ অভিযোগ করেন, জ্বালানি ও বিদ্যুতের বাড়তি বিল এবং পণ্যের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা আজ সম্পূর্ণ বিপর্যস্ত। শিল্প, ব্যবসা ও শিক্ষাক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

জনদুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জোটের নেতারা। কাপ্তাই ও রাঙ্গামাটি প্রতিনিধি মো. নাজিম আলীর পাঠানো তথ্যে— হরিণছড়া ও জেলা সদর থেকে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

গ্যাস সংকট, লাগামহীন লোডশেডিং এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিংয়ের প্রতিবাদে রাঙ্গামাটিতে ১১ দলীয় জোটের স্মারকলিপি

প্রকাশিত: ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬