শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
রাঙামাটি জেলায় ১০টি উপজেলায় ৪ হাজার ২৯৬টি নৌযান ও ৪২২টি ঘাট চিহ্নিত করা হয়েছে। নৌপরিবহন খাতের সঠিক পরিকল্পনা প্রণয়নে শুমারি সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

নৌযান শুমারি-২০২৬ সফল করতে রাঙামাটিতে জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় পাহাড়ি জেলা রাঙামাটিতেও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘নৌযান শুমারি-২০২৬’-এর জেলা পর্যায়ের অবহিতকরণ সভা। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ নাজমা আশরাফীর প্রধান অতিথিপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় শুমারির সার্বিক লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, রাঙামাটি জেলার ১০টি উপজেলায় কুইক কাউন্ট অপারেশন চালিয়ে মোট ৪২২টি ঘাট এবং ৪ হাজার ২৯৬টি নৌযান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বরকলে সর্বোচ্চ ১২৩৩টি, লংগদুতে ১০৯১টি এবং রাঙামাটি সদরে ৬৫৭টি নৌযান শনাক্ত হয়েছে। সকল ইঞ্জিনচালিত ও পণ্যবাহী নৌযান এই শুমারির আওতায় আসলেও সাধারণ বৈঠাচালিত নৌকা এর বাইরে থাকবে।

নৌপরিবহন খাতের সঠিক পরিকল্পনা, নিরাপত্তা ও নীতিনির্ধারণে নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত জরুরি। তাই শুমারি সফল করতে সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নৌযান মালিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন বক্তারা।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

রাঙামাটি জেলায় ১০টি উপজেলায় ৪ হাজার ২৯৬টি নৌযান ও ৪২২টি ঘাট চিহ্নিত করা হয়েছে। নৌপরিবহন খাতের সঠিক পরিকল্পনা প্রণয়নে শুমারি সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

নৌযান শুমারি-২০২৬ সফল করতে রাঙামাটিতে জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬