খাগড়াছড়ি জেলা সদরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ খোরশেদ আলম (৪০) ও লিটন সরকার (২৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের ‘শৈল সুবর্ণা হোটেল’-এর ১১৮ নম্বর কক্ষে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবির উপস্থিতি টের পাওয়ার আগেই হোটেল কক্ষের ভেতর থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—খাগড়াছড়ি নিচের বাজার এলাকার মো. সাত্তার আলীর ছেলে ও স্থানীয় মুরগি ব্যবসায়ী খোরশেদ আলম (৪০) এবং বিধান সরকারের ছেলে লিটন সরকার (২৫)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা খাগড়াছড়ি শহরের বিভিন্ন এলাকায় গোপনে মাদকের কারবার চালিয়ে আসছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। খাগড়াছড়িতে মাদক নির্মূলে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




















