শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

রামগড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ২১০ জনকে ফ্রি চিকিৎসা ও দুস্থদের মাঝে সহায়তা প্রদান ‎

খাগড়াছড়ির রামগড় উপজেলায় অ-বাঙ্গালি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ এবং বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন।

আজ ১২ আগস্ট (সকাল ০৯ টা থেকে দুপুর ০৩ টা পর্যন্ত) রামগড় উপজেলার ৭ নম্বর পাতাছড়া ইউনিয়নের বেলছড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইন ও মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সিন্দুকছড়ি জোনের ২২ ফিল্ড রেজিমেন্টের আর্টিলারির আয়োজনে এবং ক্যাপ্টেন এম এম আকিফ ইউসুফ নাজীব (এএমসি)-এর নেতৃত্বে পরিচালিত এই মেডিক্যাল ক্যাম্পেইনে মোট ২১০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধপত্র গ্রহণ করেন। এর মধ্যে ১৭০ জন অ-বাঙ্গালি এবং ৪০ জন বাঙালি রোগী ছিলেন।

‎এলাকাটি পাহাড়ি অধ্যুষিত হওয়ায় স্থানীয় অ-বাঙ্গালি জনগোষ্ঠীর রোগীর উপস্থিতি ছিল লক্ষণীয়।মেডিক্যাল ক্যাম্পেইন ছাড়াও সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি, জি-এর উপস্থিতিতে বেলছড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

এর মধ্যে উল্লেখ যোগ্য রয়েছে— ১টি হুইলচেয়ার (পঞ্চ কুমার, গ্রাম: সালদা), ১টি সেলাই মেশিন (সবিভা ত্রিপুরা, গ্রাম: বেলছড়িপাড়া), ১টি স্প্রে মেশিন (লিটন ত্রিপুরা, গ্রাম: বেলছড়িপাড়া), ৫ বান ঢেউটিন (মনা ত্রিপুরা, স্বপন ত্রিপুরা, নন্দী বালা ত্রিপুরা, কোহিনুর ও মো. দেলোয়ারের মাঝে)।

‎এছাড়াও অনুষ্ঠানে ৮৬ জন অ-বাঙ্গালি ও ৩২ জন বাঙালিসহ মোট ১১৮ জনের মাঝে শাড়ি, পাঞ্জাবি, গেঞ্জি, শার্ট, বিছানার চাদর, থ্রি-পিস, বাচ্চাদের জুতো, মোজা, হ্যান্ড টাওয়াল, জ্যাকেট, বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সেনাবাহিনীর এমন সময়োপযোগী ও মানবিক সহায়তা পেয়ে দারুণ সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাভোগীরা। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

রামগড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ২১০ জনকে ফ্রি চিকিৎসা ও দুস্থদের মাঝে সহায়তা প্রদান ‎

প্রকাশিত: ১০:৪১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬