শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নানিয়ারচরে পোনা অবমুক্ত; সফল ৩ চাষি কে সম্মাননা ‎

জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (১৬ আগষ্ট) সকালে নানিয়ারচর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মৎস্য পক্ষের উদ্বোধন করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ।

‎প্রধান অতিথির বক্তব্যে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ বলেন, কাপ্তাই লেকে যারা মাছ আহরণ করছেন আপনারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি। সরকারী নিয়ম মেনে আপনারা মাছ আহরণ করবেন। মাছ আহরণ করে আপনারা যেমন জীবিকা নির্বাহ করেন, তেমনি মৎস্য সম্পদ রক্ষা করা আপনাদের দ্বায়িত্ব। আমাদের প্রধানমন্ত্রী জেলেদের জন্য অনেক আন্তরিক। যে কোন সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন আপনাদের পাশে আছে।

‎অনুষ্ঠানে তুতি মিয়া, বিনয় কৃষ্ণ খীসা ও গৌরব চাকমা সহ ৩জন সফল মৎস্য খামারী কে পুরষ্কার হিসেবে ক্রেস্ট ও সম্মানী প্রদান করা হয়। এর আগে নানিয়ারচর উপজেলার পরিষদ থেকে প্রধান সড়ক হয়ে একটি র‍্যালী অনুষ্ঠিত হয়।

‎পরে নানিয়ারচর উপজেলা পরিষদ সংলগ্ন জলাশয়ে ১০কেজি মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।

নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খানের সভাপতিত্বে নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. কাইয়ুম হোসেন, নানিয়ারচর উপজেলা নাগরিক পরিষদ সভাপতি জলিল মিয়া, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা ও নানিয়ারচর উপজেলা মৎস্য বিভাগের ফিল্ড সুপারভাইজার কৃতিরাজ খীসা ঝিনুক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় মৎস্য চাষি ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নানিয়ারচরে পোনা অবমুক্ত; সফল ৩ চাষি কে সম্মাননা ‎

প্রকাশিত: ০৯:১৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬