শিরোনামঃ
Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo বান্দরবানে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত Logo মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস Logo খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির প্রস্তুতি সভায় হামলা: আহত ৪, চমেক হাসপাতালে প্রেরিত ৩ Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রামগড়ে পুলিশের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ‎

মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষা করতে খাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র‌্যালি ও সচেতনতামূলক সমাবেশ। রামগড় থানার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

‎রবিবার দুপুরে রামগড় বাজার পুলিশ বক্স সংলগ্ন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাইপ্লাজা শপিংমলের সামনে গিয়ে শেষ হয়। পরে শাহিন লাইব্রেরির সামনে এক সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম।

প্রধান অতিথি (ইউএনও কাজী মোহাম্মদ শামীম) -বলেন  মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। শুধু প্রশাসনিক পদক্ষেপ দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়; তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে।

‎সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মি. ওবাইন বলেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। তবে আইন প্রয়োগের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হয়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। তাই তরুণ সমাজকে বাঁচাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে।

জনপ্রিয় সংবাদ

সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রামগড়ে পুলিশের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ‎

প্রকাশিত: ০৮:৫৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬