শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

জাতীয় ডাটাবেজ তৈরিতে মহালছড়িতে নৌযান শুমারির শুভ উদ্বোধন

জাতীয় ডাটাবেজ তৈরির মাধ্যমে দেশের নৌপরিবহন খাতকে আরও বেশি সমৃদ্ধ ও নিরাপদ করতে খাগড়াছড়ির মহালছড়িতে শুরু হয়েছে নৌযান শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহ কার্যক্রম।

বৃহস্পতিবার সকালে মহালছড়ি মৎস্য আহরণ উপ-কেন্দ্রের সামনে উপজেলা পরিসংখ্যান অফিসের ব্যবস্থাপনায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. রিয়াসাদ উদ্দিন। এছাড়াও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বকুল, মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা, সদর ইউনিয়ন চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন এবং জোনাল অফিসার মোঃ এস এম নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং নৌপরিবহন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আগামী ২৯ আগস্ট পর্যন্ত এই তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। শুমারির মাধ্যমে দেশের নৌযানের প্রকৃত সংখ্যা, ধরন, ব্যবহার ও মালিকানার সঠিক তথ্য সংগ্রহ করা হবে, যা ভবিষ্যতে নৌপথের ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

জাতীয় ডাটাবেজ তৈরিতে মহালছড়িতে নৌযান শুমারির শুভ উদ্বোধন

প্রকাশিত: ০৩:৪১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬