শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

মহালছড়িতে বর্ণাঢ্য জশনে জুলুসের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ‎

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও খাগড়াছড়ির মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে জশনে জুলুস (র‌্যালি) অনুষ্ঠিত হয়েছে। গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং আহলে সুন্নাত যুব কমিটির মহালছড়ি উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

শুক্রবার জুম্মার নামাজ শেষে মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বর্ণাঢ্য জশনে জুলুস বের করা হয়। বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন ও সুসজ্জিত পতাকাসহ নানা বয়সী ধর্মপ্রাণ মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহালছড়ি বাজারের প্রাণকেন্দ্রে এসে শেষ হয়।

‎মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. বোরহান উদ্দিন সিদ্দিকীর নেতৃত্বে জুলুসে প্রধান অতিথি ও বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহালছড়ি উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম মাওলানা মুহাম্মদ সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহালছড়ি বাজার জামে মসজিদের খতিব মাওলানা আজগর হোসেন সিদ্দিকী এবং মহালছড়ি উপজেলা আহলে সুন্নাত জামায়াতের যুব কমিটির সভাপতি মোয়াজ্জেম মো. আব্দুল মালেক।

আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র ১২ রবিউল আউয়াল পৃথিবীর বুকে আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষাদাতা হিসেবে শান্তি, সৌহার্দ্য, সাম্য ও মানবতা প্রতিষ্ঠা করে গেছেন। তাঁর সুমহান আদর্শ অনুসরণের মাধ্যমেই কেবল দুনিয়া ও আখেরাতের শান্তি নিশ্চিত করা সম্ভব।

‎পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উক্ত আয়োজনে বিভিন্ন মসজিদের ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মহালছড়িতে বর্ণাঢ্য জশনে জুলুসের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ‎

প্রকাশিত: ০৬:৪৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬