শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

রাঙামাটিতে ঈমান, ঐক্য ও শান্তির বার্তা নিয়ে জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী ২০২৬ অনুষ্ঠিত ‎

ঈমান, আক্বিদা, ঐক্য, খিদমত ও আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে পাহাড়ি জেলা রাঙামাটিতে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী-২০২৬। গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির ব্যবস্থাপনায় এই ঐতিহাসিক আয়োজনকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের পবিত্র জুলুস ও মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রখ্যাত অধ্যক্ষ হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আবদুল আলিম রিজভী (মাঃ জিঃ আঃ)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাঙামাটি পার্বত্য জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মো. আলী আকবর। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন সংগঠনের সদস্য সচিব মো. শামীম জাহাঙ্গীর।

‎মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবনাদর্শ ও মানবিক মূল্যবোধ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। আয়োজকদের মতে, বর্তমান সমাজে ঈমান ও আক্বিদা সুদৃঢ় করা এবং পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং ইসলামের শান্তির বার্তার সঙ্গে সম্পৃক্ত করার ওপর বিশেষ জোর দেওয়া হবে এবারের আয়োজনে।

আলহাজ্ব মো. আলী আকবর (আহ্বায়ক)বলেন: “আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য হলো মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করা। মহানবী (সা.)-এর সুন্নাহ ও আদর্শ অনুসরণের মাধ্যমেই একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠন সম্ভব।,মো. শামীম জাহাঙ্গীর (সদস্য সচিব): “জশনে জুলুস কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি মানুষের অন্তরে ঈমান, ভালোবাসা, শৃঙ্খলা এবং মানবসেবার চেতনা জাগ্রত করার একটি চমৎকার মাধ্যম।

‎আয়োজকদের দৃঢ় বিশ্বাস, ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে রাঙামাটির এই জশনে জুলুস শান্তি, সম্প্রীতি, ঐক্য এবং আত্মশুদ্ধির বার্তা আরও সুদূরপ্রসারী করবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

রাঙামাটিতে ঈমান, ঐক্য ও শান্তির বার্তা নিয়ে জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী ২০২৬ অনুষ্ঠিত ‎

প্রকাশিত: ০৬:৫৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬