শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

মহালছড়িতে দুর্গম এলাকার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রকল্প সভা অনুষ্ঠিত ‎

খাগড়াছড়ির মহালছড়িতে দুর্গম এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এক উপজেলা পর্যায়ের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ধনিষ্ঠা চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন এবং সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন।

‎অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক ও লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করেন উপজেলা কো-অর্ডিনেটর খোকন বিকাশ ত্রিপুরা। এ সময় মাঠপর্যায়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন, সঠিক সুবিধাভোগী নির্বাচন, স্বাস্থ্যসেবায় প্রান্তিক মানুষের প্রবেশাধিকার বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎সভায় বক্তারা বলেন, পাহাড়ি ও দুর্গম এলাকার প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এ প্রকল্পের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সহজ ও প্রসারিত হবে।

‎ফিল্ড কো-অর্ডিনেটর অজিত মারমা ও তুষার কান্তি খীসার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং প্রকল্পসংশ্লিষ্ট বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মহালছড়িতে দুর্গম এলাকার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রকল্প সভা অনুষ্ঠিত ‎

প্রকাশিত: ০২:৫৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬