শিরোনামঃ
Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ

রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মুখে হাসি ফোটাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ‎

পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের দুর্দিনে সবসময় আস্থার প্রতীক হয়ে পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির রামসু বাজারে সম্প্রতি ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জীবনযাত্রা স্বাভাবিক করতে এবার এক বিশাল মানবিক সহায়তা প্যাকেজ হাতে নিয়েছে ২৪ পদাতিক ডিভিশনের গুইমারা রিজিওনের সিন্দুকছড়ি জোন।

গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থসামাজিক পুনর্বাসনে সিন্দুকছড়ি জোন নিয়েছে বহুমুখী পদক্ষেপ।

এই উদ্যোগের আওতায় রয়েছে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর জন্য নতুন দোকান ঘর নির্মাণ এবং ঘর পুড়ে যাওয়া ব্যক্তিদের মাঝে ঢেউটিন বিতরণ, দোকান পুড়ে যাওয়া মালিকের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে সম্পূর্ণ দোকানের সরঞ্জামাদি প্রদান,অসুস্থ ব্যক্তির জন্য হুইলচেয়ার, তিন ধাপে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিশেষ চিকিৎসা সেবা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ,রামসু বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে একটি সৌরবিদ্যুৎ চালিত ল্যাম্পপোস্ট স্থাপন।

সম্প্রতি এসব প্রকল্প সরেজমিনে পরিদর্শন ও কাজের গতিশীলতা বাড়াতে রামসু বাজার এলাকা পরিদর্শন করেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি, জি। পরিদর্শনকালে তিনি স্থানীয় হেডম্যান, কারবারি, ভান্তে এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় জোন কমান্ডার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আপনাদের পাশে রয়েছে। খুব দ্রুতই কার্যক্রম শেষ করে এসব ঘর ও সামগ্রী আপনাদের নিকট হস্তান্তর করা হবে।

সেনাবাহিনীর এই দ্রুত ও যুগোপযোগী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে সিন্দুকছড়ি জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে সেনাবাহিনীর এমন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭

রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মুখে হাসি ফোটাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ‎

প্রকাশিত: ১২:০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬