শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

তবলছড়িতে ব্যবসায়ী ও জনগণের মাঝে প্রাণের ছোঁয়া: জেলা পরিষদ চেয়ারম্যানের বাজার পরিদর্শন ‎

রাঙামাটির তবলছড়ি বাজারের প্রতিটি দোকানে গিয়ে ব্যবসায়ীদের খোঁজখবর নিলেন নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু; স্থানীয় উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা।

রাঙামাটির তবলছড়ি বাজারে এক অন্যরকম হৃদ্যতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু তবলছড়ি বাজারের প্রতিটি দোকান পরিদর্শন করেন এবং স্থানীয় ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। দায়িত্ব নেওয়ার পর তৃণমূলের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার এই ব্যতিক্রমী উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ ব্যবসায়ীরা।

পরিদর্শনকালে চেয়ারম্যান বাজারের বর্তমান ব্যবসা-বাণিজ্যের সার্বিক পরিস্থিতি এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে নানা দাবি ও সম্ভাবনার কথা তুলে ধরা হলে, তিনি তা গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বস্ত করেন।

‎তবলছড়ি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে আলাপকালে চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, “স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজারের সার্বিক পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় করে কাজ করা হবে।” বাজারের উন্নয়নে তিনি ব্যবসায়ী সমাজসহ স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

‎এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশ এবং তবলছড়ি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
<span;>‎চেয়ারম্যানের এই ঝটিকা ও জনমুখী বাজার পরিদর্শন তবলছড়ি এলাকার ব্যবসায়ী মহলে নতুন আশার সঞ্চার করেছে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তবলছড়িতে ব্যবসায়ী ও জনগণের মাঝে প্রাণের ছোঁয়া: জেলা পরিষদ চেয়ারম্যানের বাজার পরিদর্শন ‎

প্রকাশিত: ০৫:৩৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬