শিরোনামঃ
Logo কাপ্তাইয়ের কৃতি সন্তান সাদমানের জিপিএ-৫ অর্জন: বুয়েটে পড়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ‎ Logo রাঙামাটিতে ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo ‎‘ম্যাডাম’ না ডাকলে মেলে না চিকিৎসা! গুইমারা ইসলামিক মিশন কর্মকর্তার অপসারণের দাবিতে উত্তাল এলাকাবাসী Logo কাপ্তাইয়ে ট্রাকের ধাক্কায় তিন দিন ধরে বিদ্যুৎহীন শিলছড়ি বালুচর; মেরামতে চলছে ক্ষতিপূরণের দেনদরবার Logo ভয়াবহ আগুনে পুড়ল রাঙ্গামাটির কসমস রেস্টুরেন্ট ও আবাসিক হোটেল ‎ Logo মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্ত ও পুনঃস্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন Logo মেয়ের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই: অসহায় সুমের আলীর পাশে মহালছড়ি সেনা জোন ‎ Logo জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া জনজীবন: অনুসন্ধানী সাংবাদিকতার ওপর ইউনেস্কোর বাংলাদেশ প্রধানের জোর Logo লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের কড়া নির্দেশ: ৩ দিনের মধ্যে অ্যাকশনের আল্টিমেটাম ‎ Logo রাঙামাটিতে বিশেষ অভিযান: ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৭

খাগড়াছড়িতে ৩২ বিজিবির বিশেষ অভিযান: ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ‎

খাগড়াছড়ির মানিকছড়িতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের একটি টহল দল অভিযান চালিয়ে আনুমানিক ১৯ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১৬০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ৩২ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

‎জব্দকৃত ভারতীয় শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি কর্তৃপক্ষ।

এ বিষয়ে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলতে থাকা সকল প্রকার অবৈধ চোরাচালান দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত শাড়িগুলোর বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং চোরাচালান রোধে আমাদের গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ের কৃতি সন্তান সাদমানের জিপিএ-৫ অর্জন: বুয়েটে পড়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ‎

খাগড়াছড়িতে ৩২ বিজিবির বিশেষ অভিযান: ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ‎

প্রকাশিত: ০৯:৫৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬