শিরোনামঃ
Logo কাপ্তাইয়ের কৃতি সন্তান সাদমানের জিপিএ-৫ অর্জন: বুয়েটে পড়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ‎ Logo রাঙামাটিতে ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo ‎‘ম্যাডাম’ না ডাকলে মেলে না চিকিৎসা! গুইমারা ইসলামিক মিশন কর্মকর্তার অপসারণের দাবিতে উত্তাল এলাকাবাসী Logo কাপ্তাইয়ে ট্রাকের ধাক্কায় তিন দিন ধরে বিদ্যুৎহীন শিলছড়ি বালুচর; মেরামতে চলছে ক্ষতিপূরণের দেনদরবার Logo ভয়াবহ আগুনে পুড়ল রাঙ্গামাটির কসমস রেস্টুরেন্ট ও আবাসিক হোটেল ‎ Logo মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্ত ও পুনঃস্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন Logo মেয়ের বিয়ের স্বপ্ন পুড়ে ছাই: অসহায় সুমের আলীর পাশে মহালছড়ি সেনা জোন ‎ Logo জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া জনজীবন: অনুসন্ধানী সাংবাদিকতার ওপর ইউনেস্কোর বাংলাদেশ প্রধানের জোর Logo লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের কড়া নির্দেশ: ৩ দিনের মধ্যে অ্যাকশনের আল্টিমেটাম ‎ Logo রাঙামাটিতে বিশেষ অভিযান: ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৭

মানিকছড়িতে কালাপানি দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নতুন কমিটি গঠন

খাগড়াছড়ির মানিকছড়িতে কালাপানি নতুন বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একইসঙ্গে মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

‎সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসা অডিটোরিয়ামে এই বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

মাদ্রাসা সুপার মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় এবং এডহক কমিটির সভাপতি ডা. আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন সরকার।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বিশিষ্ট সমাজসেবক ও আলিফ-মীম গ্রুপের চেয়ারম্যান তানজিম মাহমুদ,উনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন,খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম. আমিরুল ইসলাম রকি,উপজেলা বিএনপির সহ-সভাপতি বারেক সর্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সদ্য ঘোষিত দাখিল পরীক্ষায় এই মাদ্রাসা উপজেলায় অত্যন্ত ভালো ফলাফল অর্জন করেছে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে বলে মন্তব্য করেন তারা। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে বিদ্যমান বিভিন্ন সংকট দ্রুত সমাধানের ওপর জোর দেওয়া হয়।

‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে তানজিম মাহমুদকে সভাপতি, আবদুল বারেক সর্দারকে সিনিয়র সহ-সভাপতি, আরিফুল হাসান পাটোয়ারী ও মো. শাহজাহানকে সহ-সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মো. মীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে মাদ্রাসার নতুন পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ের কৃতি সন্তান সাদমানের জিপিএ-৫ অর্জন: বুয়েটে পড়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ‎

মানিকছড়িতে কালাপানি দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নতুন কমিটি গঠন

প্রকাশিত: ১২:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬