শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

বিডিবিএন ও পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে নানিয়ারচরে ত্রাণ সামগ্রী বিতরণ ‎

রাঙামাটির নানিয়ারচরে বাংলাদেশ ডিজিটাল বিজনেস নেটওয়ার্ক (বিডিবিএন)-এর পক্ষ থেকে এবং পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) নানিয়ারচর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন এলাকার অসচ্ছল , বিশেষ চাহিদা সম্পন্ন ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন, নানিয়ারচর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগম।

বক্তব্যে প্রধান অতিথি ও নানিয়ারচর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগম বলেন, আমি নানিয়ারচরে নতুন ইউএনও হিসেবে যোগদান করেছি। আমি নানিয়ারচরে এসেই এধরনের মানবিক কাজে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। একজন প্রতিবন্ধী কে প্রতিবন্ধী হিসেবে নয় বরং আমরা তাদের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলতে পারি। আজ বাংলাদেশ ডিজিটাল বিজনেস নেটওয়ার্ক (বিডিবিএন)-এর পক্ষ থেকে এবং পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় ২০জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। সামনে এর পরিধি আরো বাড়াতে পারলে আমি আরো বেশি আনন্দিত হবো বলেও জানান তিনি।

ত্রাণ বিতরণকালে পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মিন্টু চাকমা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দুর্যোগ ও সংকটের সময়ে মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা, পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার রাঙামাটি জেলা সভাপতি হৃদয় বিকাশ চাকমা, নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক কর্মকর্তা সরওয়ার কামাল, নানিয়ারচর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ, নানিয়ারচর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আলী, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

বিডিবিএন ও পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে নানিয়ারচরে ত্রাণ সামগ্রী বিতরণ ‎

প্রকাশিত: ০১:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬