শিরোনামঃ
Logo পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ সিএইচটি সম্প্রীতি জোটের Logo বান্দরবানে ৬০ কোটি টাকার প্রকল্প: দুর্গম পাহাড়ে দূর হচ্ছে দীর্ঘদিনের পানির সংকট ‎ Logo কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এমপি Logo রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেলেন কাপ্তাইয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান Logo খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ৮৬১ রোগী ‎ Logo রাঙামাটি জেলায় কোনো বৈষম্য থাকবে না: চেয়ারম্যান দীপন তালুকদার ‎ Logo নানিয়ারচর জোনে পাহাড়ি-বাঙালি তরুণদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু Logo মহালছড়িতে ২৫ তরুণের মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ‎ Logo পাহাড়ে প্রযুক্তির আলো: রাঙামাটি সদর জোনে সেনাবাহিনীর কম্পিউটার প্রশিক্ষণ শুরু ‎ Logo পার্বত্য চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া হবে: পার্বত্য সচিব ‎

সাম্য ও দ্রোহের চেতনায় মহালছড়িতে উদযাপিত হলো নজরুল বর্ষ

খাগড়াছড়ির মহালছড়িতে অত্যন্ত উৎসবমুখর ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ উদযাপন’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক প্রতিযোগিতা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

সোমবার (৩১ আগস্ট, ২০২৬) সকাল ১০টায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।​আলোচনা সভায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নিপুল বিকাশ খীসা-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফানুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন,  মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এডিন চাকমা। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও দ্রোহের কবি। তার লেখনী আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে শেখায়। আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে নজরুলের জীবন ও কর্মের সঠিক বার্তা পৌঁছে দেওয়া এবং তাদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করা।

সভাপতির বক্তব্যে বিপুল বিকাশ খীসা বলেন, “উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমাদের বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সরাসরি জাতীয় কবির দর্শন সম্পর্কে জানার সুযোগ পেয়েছে।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল সঙ্গীত, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

সবশেষে, মহালছড়ি শিল্পকলা একাডেমির শিল্পী এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শুরুতে একটি দৃষ্টিনন্দন ডিজিটাল ব্যানারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছবি এবং অনুষ্ঠানের বিস্তারিত তথ্য সম্বলিত ব্যানার টানানো ছিল, যা আগত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে। পুরো অনুষ্ঠানটি অডিটোরিয়ামের মনোরম পরিবেশে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

জনপ্রিয় সংবাদ

পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ সিএইচটি সম্প্রীতি জোটের

সাম্য ও দ্রোহের চেতনায় মহালছড়িতে উদযাপিত হলো নজরুল বর্ষ

প্রকাশিত: ০১:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬