শিরোনামঃ
Logo পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ সিএইচটি সম্প্রীতি জোটের Logo বান্দরবানে ৬০ কোটি টাকার প্রকল্প: দুর্গম পাহাড়ে দূর হচ্ছে দীর্ঘদিনের পানির সংকট ‎ Logo কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এমপি Logo রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেলেন কাপ্তাইয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান Logo খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ৮৬১ রোগী ‎ Logo রাঙামাটি জেলায় কোনো বৈষম্য থাকবে না: চেয়ারম্যান দীপন তালুকদার ‎ Logo নানিয়ারচর জোনে পাহাড়ি-বাঙালি তরুণদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু Logo মহালছড়িতে ২৫ তরুণের মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ‎ Logo পাহাড়ে প্রযুক্তির আলো: রাঙামাটি সদর জোনে সেনাবাহিনীর কম্পিউটার প্রশিক্ষণ শুরু ‎ Logo পার্বত্য চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া হবে: পার্বত্য সচিব ‎

গুইমারায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎

সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের দীর্ঘ পথ পরিক্রমায় খাগড়াছড়ির গুইমারায় নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের নেতৃত্বে উপজেলা অডিটোরিয়াম হলের সামনে থেকে একটি সুবিশাল শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি গুইমারার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অডিটোরিয়াম চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলী ও সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং মহিলা দলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সুদূরপ্রান্ত থেকে আসা নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো গুইমারা এলাকা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

‎এ সময় আগামীর বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা এবং খাগড়াছড়ি জেলার প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়ার হাতকে শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ সিএইচটি সম্প্রীতি জোটের

গুইমারায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎

প্রকাশিত: ০৩:৪৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬