শিরোনামঃ
Logo পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ সিএইচটি সম্প্রীতি জোটের Logo বান্দরবানে ৬০ কোটি টাকার প্রকল্প: দুর্গম পাহাড়ে দূর হচ্ছে দীর্ঘদিনের পানির সংকট ‎ Logo কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এমপি Logo রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেলেন কাপ্তাইয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান Logo খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ৮৬১ রোগী ‎ Logo রাঙামাটি জেলায় কোনো বৈষম্য থাকবে না: চেয়ারম্যান দীপন তালুকদার ‎ Logo নানিয়ারচর জোনে পাহাড়ি-বাঙালি তরুণদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু Logo মহালছড়িতে ২৫ তরুণের মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ‎ Logo পাহাড়ে প্রযুক্তির আলো: রাঙামাটি সদর জোনে সেনাবাহিনীর কম্পিউটার প্রশিক্ষণ শুরু ‎ Logo পার্বত্য চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া হবে: পার্বত্য সচিব ‎

রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান: মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৬

রাঙামাটিতে মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।

‎‎পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ এই অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— লংগদু উপজেলার মাইনী এলাকার বাসিন্দা মোঃ ইউনুছ ও মিরাজ, আসামবস্তি এলাকার পিন্টু শীল এবং পার্বত্য উন্নয়ন বোর্ডের পেছনের এলাকার মোঃ জাহাঙ্গীর আলম।

এছাড়াও, জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. আরিফুল ইসলামকে হাসপাতাল এলাকা থেকে এবং মাদক সেবনের অপরাধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মোঃ শরীফ নামের আরও একজনকে আটক করা হয়েছে।

‎পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মাদকমুক্ত রাঙামাটি গড়তে জেলা পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ সিএইচটি সম্প্রীতি জোটের

রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান: মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৬

প্রকাশিত: ০৮:৩১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬