শিরোনামঃ
Logo পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ সিএইচটি সম্প্রীতি জোটের Logo বান্দরবানে ৬০ কোটি টাকার প্রকল্প: দুর্গম পাহাড়ে দূর হচ্ছে দীর্ঘদিনের পানির সংকট ‎ Logo কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এমপি Logo রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেলেন কাপ্তাইয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান Logo খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ৮৬১ রোগী ‎ Logo রাঙামাটি জেলায় কোনো বৈষম্য থাকবে না: চেয়ারম্যান দীপন তালুকদার ‎ Logo নানিয়ারচর জোনে পাহাড়ি-বাঙালি তরুণদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু Logo মহালছড়িতে ২৫ তরুণের মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ‎ Logo পাহাড়ে প্রযুক্তির আলো: রাঙামাটি সদর জোনে সেনাবাহিনীর কম্পিউটার প্রশিক্ষণ শুরু ‎ Logo পার্বত্য চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া হবে: পার্বত্য সচিব ‎

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গুইমারায় সংবর্ধনা ও ছাত্রাবাস পরিদর্শন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা জানিয়েছে গুইমারা উপজেলা বিএনপি। সংবর্ধনা অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ গুইমারার একটি আবাসিক ছাত্রাবাস পরিদর্শন করেন।

‎বুধবার (২ সেপ্টেম্বর) আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফুলের তোঁড়া দিয়ে নবগঠিত পরিষদকে বরণ করে নেন স্থানীয় নেতৃবৃন্দ।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই বলেন, জেলা পরিষদ জনগণের একটি আস্থার প্রতিষ্ঠান। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে খাগড়াছড়ির প্রতিটি মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। জেলার প্রত্যন্ত অঞ্চলের সমস্যাগুলো চিহ্নিত করে তা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

‎তিনি আরও যোগ করেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সার্বিক জনকল্যাণমূলক কর্মকাণ্ড আমাদের কাজের প্রধান অগ্রাধিকার। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উপযুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা আমাদের বড় দায়িত্ব।

সংবর্ধনা পর্ব শেষে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ গুইমারার আবাসিক ছাত্রাবাস পরিদর্শনে যান। সেখানে তারা ছাত্রাবাসের আবাসন ব্যবস্থা, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং সার্বিক পরিবেশের খোঁজখবর নেন। এ সময় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে চেয়ারম্যান তা গুরুত্বসহকারে শুনে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

উক্ত পরিদর্শনে জেলা পরিষদের নবগঠিত সদস্যবৃন্দ, গুইমারা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ সিএইচটি সম্প্রীতি জোটের

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গুইমারায় সংবর্ধনা ও ছাত্রাবাস পরিদর্শন

প্রকাশিত: ০৮:৪২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬